ভারতের বিরুদ্ধে জিতলে অঘটন হবে, ম্যাচের আগেই হার স্বীকার সাকিবের

আগামিকাল বুধবার অ্যাডিলেডে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তিন ম্যাচ খেলে দুই দলেরই ঝুলিতে চার পয়েন্ট। শেষ চারে যাওয়ার জন্য আগামিকাল বুধবার অ্যাডিলেডে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। আর ম্যাচের ২৪ ঘন্টা আগে রোহিত শর্মাদের বিরুদ্ধে কার্যত হার শিকার করে নিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘ভারত ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি।’

খোদ অধিনায়কের এমন মন্তব্য নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে। ম্যাচের আগে স্বয়ং দলপতির এমন বেমক্কা মন্তব্যে কার্যত বাংলাদেশের অনেক খেলোয়াড়ই হতাশ। নামপ্রকাশে অনিচ্ছুক বাংলাদেশি এক ক্রিকেটারের মন্তব্য, ‘যে কোনও ম্যাচ জেতার জন্য সবাই ঝাঁপায়। অধিনায়ক বাকি সদস্যদের উজ্জীবিত করেন। কিন্তু আমাদের অধিনায়ক উল্টোটাই করেছেন।’ অনেকেই মনে করছেন, বিশ্বকাপের পরেই অধিনায়কের দায়িত্ব থেকে ঘাড় ধাক্কা খেতে পারেন সাকিব আল হাসান। তাই দেশের হয়ে নিজেকে একশো শতাংশ উঝাড় করে দিতে চাইছেন না টাইগারদের অধিনায়ক।

অস্ট্রেলিয়ার মাটিতে আগামিকালের ম্যাচে ভারতকে হারালে সেমি ফাইনালে পৌঁছনোর একটা আশা থাকবে টাইগারদের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কার্যত বিশ্বকাপের শেষ চারে যাওয়ার আশা ছেড়ে দিয়েছেন টাইগারদের অধিনায়ক। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে তা অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারিফিল্ড সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের