বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ওপেনার খুঁজছে ভারত! খেলতে পারেন সঞ্জু স্যামসন

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি টেস্ট সিরিজে বাংলদেশকে রানের ঝোড়ো হওয়া দেখিয়েছে ভারত। পদ্মা পাড়ের দলও সেই অবস্থানে টিকে থাকার প্রবল চেষ্টা করেছে। তবে ম্যাচ ফিরেছে ভারতের দিকেই। আগামীকাল অর্থাৎ রবিবারের সন্ধ্যায় 3 সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। আর সেখানেই দেশের হয়ে ওপেন করতে দেখা যেতে পরে সঞ্জু স্যামসনকে। যদিও BCCI দ্বারা প্রকাশিত 15 সদস্যের স্কোয়াডে নাম নেই তার। একমাত্র ওপেনার হিসেবে দেখা যাচ্ছে, অভিষেক শর্মাকে। কাজেই সঞ্জু স্যামসন কীভাবে খেলবেন সেই নিয়ে বাড়ছে জল্পনা।

টি টোয়েন্টি সিরিজ থেকে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালকে বিশ্রাম দেওয়ায় চাপে ছিল দল। এদিকে শেষ টি টোয়েন্টি ম্যাচ জিতে অবসর নিয়েছেন দলের অন্যতম মুখ রোহিত শর্মা। কাজেই ভাল ওপেনার নিয়ে আগে থেকেই জল্পনা বেড়েছিল ভারতীয় ব্রিগেডে। আসন্ন 20 ওভার গুলিতে ভারতের সেরা ওপেনার জুটির খোঁজ চলছিল। সেই চেষ্টায় সাফল্য এনেছেন অভিষেক শর্মা। ভাবা হচ্ছে আরেক ওপেনারকে নিয়ে। সূত্রের খবর টি টোয়েন্টি ম্যাচে অভিষেকের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ওপেনার ব্যটার হিসেবে নেওয়া হতে পারে 29 বছর বয়সী সঞ্জুকে।

আরও পড়ুন:হাতে দগদগে কালো দাগ, কোথায় চোট পেলেন ক্যাটরিনা?

প্রসঙ্গত, সঞ্জু স্যামসনের গোটা টি টোয়েন্টি ক্যারিয়ারে চোখ রাখলে দেখা যাবে, 2015 সালে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচে পা রাখার পর থেকে এখনও পর্যন্ত 30 ম্যাচ খেলেছেন এই ভারতীয় উইকেটকিপার ব্যাটার।
এই ম্যাচ গুলির মধ্যে মাত্র 5 ম্যাচে ওপেন করেছেন সঞ্জু। আর তাতেই রান হাঁকিয়েছেন 77। গত শ্রীলঙ্কা সিরিজে সেভাবে পারফর্ম না করতে পারলেও আসন্ন টি টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেন সঞ্জু। তবে স্কোয়াডে উইকেটকিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা থাকলেও এবারের 20 ওভারে সঞ্জু স্যামসনকে একটা শেষ সুযোগ দিতে চাইবে ভারত। এখন দেখার, সুযোগ পেলে তার সদ্ব্যবহার কতটা করতে পারবেন এই ভারতীয় খেলোয়াড়।

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! চক্ষুচড়কগাছ পুলিশের

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, মায়াপুরে গ্রেফতার যুবক

বিকেলের চায়ের আড্ডা জমাতে বানিয়ে ফেলুন মুম্বইয়ের বিখ্যাত বাটাটা বড়া

জন্মাষ্টমীর ভোগে বানিয়ে নিন তালের পায়েস, রইল সহজ রেসিপি

কেরিয়ারে বড় ধাক্কা! বাংলার দল থেকেই বাদ পড়লেন অভিষেক পোড়েল

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত