শনিবার বাংলাদেশের মুখোমুখি ভারত, জিতলেই শেষ চারে রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত। ইতিমধ্যে আফগানিস্তানকে সহজেই হারিয়েছে রোহিতরা। শনিবার যদি টাইগারদের হারাতে পারে ভারত, তাহলে সেমিফাইনালে যাওয়া পাকা হয়ে যাবে। অন্যদিকে বিশ্বকাপে টিকে থাকতে গেলে সাকিব, শান্তদের এদিনের ম্যাচ জিততেই হবে।

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ভারতের চিন্তার কারণ বিরাট কোহলির ফর্ম। গ্রুপ পর্বে তিন ইনিংসে মাত্র ৯ রান করেছিলেন কোহলি। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে ভালো শুরু করেও রশিদের বলে আউট হয়ে যান। ভারতীয় শিবির চিন্তায় শিবম দুবের ফর্মকে নিয়ে। রিঙ্কু সিংয়ের পরিবর্তে শিবমকে দলে নেওয়া হলেও প্রত্যাশামতো খেলা দেখাতে পারেনি। তবে যেভাবে সূর্যকুমার যাদব একের পর এক ম্যাচে ভালো পারফরমেন্স করছেন, সেটা ভারতের কাছে অ্যাডভান্টেজের বিষয়। পাশাপাশি আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও হার্দিককে ফর্মে ফিরতে দেখা গিয়েছে। বল হাতে সফল হওয়ার পর এবার ব্যাট হাতেও সফল ভারতের সহ অধিনায়ক। অন্যদিকে বোলিং বিভাগে জসপ্রীত বুমরার দুর্ধর্ষ ফর্ম ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করা হচ্ছে। ম্যাচ শুরুর আগে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, দলে কোনও পরিবর্তন আনা হবে কিনা তা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে তিন স্পিনারের পরিবর্তে তিন পেসারকে দিয়ে খেলানো হতে পারে।

অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে হারের ৩৩ ঘণ্টার মধ্যে ফের খেলতে নামতে হচ্ছে বাংলাদেশকে। বৃহস্পতিবার রাতে শেষবার মাঠে নেমেছিল নাজমুল শান্তরা। একদিন পরে ফের মাঠে নামতে হচ্ছে তাঁদের। তবে এদিনের ম্যাচ বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এদিনের ম্যাচে জিতলেই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে টাইগাররা। বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন, শনিবার অ্যান্টিগার পিচ পাটা পিচ। গত ম্যাচগুলিতে আমরা ভালো ব্যাট করতে পারিনি। তবে এদিন ভালো রান করতেই হবে।

 

সুদীপ-কাকলিদের সঙ্গে এক পংক্তিতে বসতে আপত্তি, সর্বদল বৈঠক বয়কট বিরোধীদের

ফাইনালের আগে আবেগস্পর্শী পোস্ট মেসির, অবসরের ইঙ্গিত?

ইতিহাস গড়লেন পিভি সিন্ধু, প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেন জয় ব্যাডমিন্টন তারকার

দলীয় কার্যালয়ে বুলডোজার চলতেই হাইকোর্টে ছুটলেন অভিষেক

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

বিশ্বকাপের মাঝেই ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে নিহত ফুটবলার

মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক, মা-বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন ‘চান্দু’

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানকে ‘শাস্তি’ দিচ্ছে আমেরিকা

অশোকনগরে গৃহবধূর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সিআইডির

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতার কেটে গ্রামে পৌঁছলেন যুবক