জাদেজা-অক্ষরের অনবদ্য ব্যাটিং, অস্ট্রেলিয়ার চেয়ে ১৪৪ রানে এগিয়ে ভারত

দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সাত উইকেটে ৩২১।

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: বল হাতে ভেল্কি দেখিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দিয়েছিলেন। আর শুক্রবার ব্যাট হাতে অজি বোলারদের শাসন করলেন রবীন্দ্র জাদেজা। মূলত তাঁর ও অক্ষর পটেলের ৮১ রানের দুর্দান্ত পার্টনারশিপের দৌলতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে সফরকারী দলের বিরুদ্ধে ১৪৪ রানে এগিয়ে রোহিত বাহিনী। হাতে এখনও তিন উইকেট। ক্রিজে রয়েছেন দুই অপরাজিত ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা (১৭০ বলে ৬৬ রান) ও অক্ষর পটেল (১০২ বলে ৫২ রান)

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৭৭ রানে বেঁধে রাখলেও প্রথম সারির ব্যাটসম্যানদের লাগাতার ব্যর্থতায় দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বড়সড় বিপাকে পড়েছিল টিম ইন্ডিয়া। দলকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দেড় বছর বাদে টেস্টে শুধু শতরানই করেননি, অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে নির্বিষ করে দিয়েছিলেন। বল হাতে ভেল্কি দেখানো রবীন্দ্র জাদেজাকে নিয়ে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ৬১ রান সংগ্রহ করেন। ব্যক্তিগত ১২০ রানের মাথায় অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ততক্ষণে প্রতিপক্ষের চেয়ে দল ৫২ রানে এগিয়ে গিয়েছে।

রোহিত ফিরতেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে ধ্বংস করা রবীন্দ্র জাদেজা। ভারত অধিনায়কের জায়গায় ক্রিজে আসা উইকেটরক্ষক শ্রীকর ভরত দ্রুতই সাজঘরে ফেরেন। এর পরেই অষ্টম উইকেটে জুট বেঁধে অজি বোলারদের আক্রমণ ভোঁতা করে দেন জাদেজা ও অক্ষর পটেল। দুজনেই অর্ধ শতরান পূর্ণ করেন। অষ্টম উইকেটে দুজনে দলের স্কোর বোর্ডে যোগ করেছেন ৮১ রান। শেষ বেলায় জাদেজা-পটেল জুটি ভাঙার চেষ্টা করেছিলেন অজি বোলাররা। কিন্তু সফল হননি। দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারী দলের বিরুদ্ধে ১৪৪ রানে এগিয়ে রোহিত বাহিনী। হাতে এখনও তিন উইকেট।

  

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

দেশাত্মবোধক গান বাজতেই নেচে উঠলেন পুলিশকর্মীরা, থানার ভিডিও দেখে মুগ্ধ নেটমহল

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী