রোহিতের দুর্দান্ত শতরান তবুও লড়াই দিচ্ছে অজি বোলাররা

টেস্ট কেরিয়ারে নবম শতরান পূর্ণ করতে ১৭১টি বল খেলেছেন ভারত অধিনায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কে এল রাহুলদের ব্যর্থতা ঢাকার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই চালাচ্ছেন রোহিত শর্মা।  শুক্রবার নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে মধ্যাহ্নবিরতির পরেই শতরান পূর্ণ করেছেন ভারত অধিনায়ক। মাত্র ১৭১ বলেই টেস্টে জীবনের নবম শতরান পেয়েছেন টিম ইন্ডিয়ার সেনাপতি। প্রতিবেদন প্রকাশের সময়ে ভারতের রান পাঁচ উইকেটে ১৮৭। রোহিতের সঙ্গে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে ১০ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে বেঁধে রাখার পরে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে কে এল রাহুলের উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ৭৭ রান। বড় রানের ইনিংস গড়ার লক্ষ্য নিয়ে শুক্রবার সকালে মাঠে নেমেছিলেন নৈশ প্রহরী রবিচন্দ্রন অশ্বিন ও অধিনায়ক রোহিত শর্মা। দেখেশুনেই খেলছিলেন দুজনে। দ্বিতীয় উইকেটে দুজনে সংগ্রহ করেছিলেন ৪২ রান। অশ্বিনকে ফিরিয়ে লাঞ্চের আগে ভারতকে ধাক্কা দেন টড মুরফি। রোহিতের সঙ্গে জুটি বাঁধেন চেতেশ্বর পূজারা। কিন্তু তিনিও খুব একটা সুবিধা করতে পারেননি। ১৪ বলে সাত রান করে টড মুরফির বলে ফিরে যান। বিরাট কোহলিকেও (২৬ বলে ১২)দ্রুত ফেরান মুরফি। আসল সময়ে জ্বলে উঠতে ব্যর্থ হন টি টুয়েন্টির বিশ্ব সেরা খেলোয়াড় সূর্যকুমার যাদব। নাথান লিয়নের বলে ক্লিন বোল্ড হয়ে ব্যক্তিগত আট রানে সাজঘরে ফেরেন। এক উইকেটে ৭৭ থেকে ভারতের রান দাঁড়ায় পাঁচ উইকেটে ১৬৮।

ক্রিজের অন্য প্রান্তে দাঁড়িয়ে দলের প্রথম সারির ব্যাটসম্যানদের আসা-যাওয়া দেখতে থাকেন রোহিত শর্মা। দলকে বিপদ থেকে উধ্ধার করার গুরুদায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান। বল হাতে ভেল্কি দেখানো রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে অজি বোলারদের পাল্টা শাসন করতে থাকেন। সেই সঙ্গে ঠাণডা মাথায় খেলে নিজের টেস্ট কেরিয়ারের নবম শতরান পূর্ণও করেছেন। আর অধিনায়কের চওড়া কাঁধে ভর করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রানকে টপকে গিয়েছে টিম ইন্ডিয়া।

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার