অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মধ্যাহ্ন বিরতিতে ভারতের রান ৮৪/৭

ক্রিজে রয়েছেন অক্ষর পটেল ও রবিচন্দ্রন অশ্বিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর:  প্রথম দুই টেস্টে গোহারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনেই বিপাকে রোহিত বাহিনী। অজি স্পিনারদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করে সাজঘরে ফিরেছেন বিরাট কোহলি সহ ভারতের একের পর এক ব্যাটসম্যান। মধ্যাহ্নবিরতির সময়ে ক্যাঙারু বোলারদের দাপটে ভারতের রান দাঁড়িয়েছে সাত উইকেটে ৮৪। মাত্র ২৬ ওভার খেলা হয়েছে।

সিরিজ জয়ের লক্ষ্যে ঝাঁপানো টেস্টে কে এল রাহুল ও মহম্মদ সামিকে প্রথম একাদশ থেকে বাদ দিয়ে শুভমন গিল ও উমেশ যাদবকে নিয়েছিল টিম ইন্ডিয়া। বুধবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। লক্ষ্য ছিল বড় রানের পাহাড় গড়ে অজি শিবিরকে চাপে ফেলা। কিন্তু সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরেছে। ৬ ওভারের মাথায় কুনেম্যানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ব্যক্তিগত ১২ রানে আউট হয়ে সাজঘরে ফিরলেন রোহিত। তার আগে তিন-তিনবার জীবন পেয়েছিলেন তিনি। ১২ বলে ২১ রান করে কুনেম্যানের বলে প্যাভিলিয়নে ফিরে যান অন্য ওপেনার শুভমন গিল-ও। নেথান লায়নের বলে মাত্র এক রান করে আউট হয়ে যান চেতেশ্বর পূজারা। ৯ বলে মাত্র চার করে নেথান লায়নের বলে কুনেম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রবীন্দ্র জাদেজা। ৪৪ রানে চার উইকেট হারানো ভারতীয় শিবির তাকিয়েছিল বিরাট কোহলির দিকে।

কিন্তু ভাল শুরু করেও বড় রানের ইনিংস খেলতে পারলেন না প্রাক্তন ভারত অধিনায়ক। শ্রেয়স আইয়ার এক রান করে সাজঘরে ফেরার পরে উইকেটরক্ষক ভরত শ্রীকরকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু টড মরফির নিচু হওয়া বলে লেগ বিফোর হয়ে ব্যক্তিগত ২২ রানে ফেরেন সাজঘরে। বিরাট ফেরার খানিকক্ষণ বাদে ফেরেন ভরতও (৩০ বলে ১৭ রান)। মধ্যাহ্ন বিরতির আগেই ৮২ রানে সাত উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় রোহিত বাহিনী। ক্রিজে রয়েছেন অক্ষর পটেল (অপরাজিত) ও রবিচন্দ্রন অশ্বিন (অপরাজিত)।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা