শুভমন গিলের শতরান, চা বিরতিতে ভারতের স্কোর ১৮৮/২

মধ্যাহ্ন বিরতির আগেই রোহিতকে ফিরিয়ে ভারতকে ধাক্কা দেন ম্যাথু কুনেম্যান।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট কেরিয়ারে দ্বিতীয় শতরান পেলেন ভারতের প্রতিভাবান ব্যাটার শুভমন গিল। আজ শনিবার চা বিরতির আগেই শতরানে পৌঁছে যান তিনি। গিলের অপরাজিত শতরানের সুবাদে চা বিরতিতে ভারতের রান দুই উইকেটে ১৮৮। শুন্য রতানে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি।

শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ৩৬। আজ সকালে ফলো অন এড়ানোর লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। মধ্যাহ্ন বিরতির আগেই রোহিতকে ফিরিয়ে ভারতকে ধাক্কা দেন ম্যাথু কুনেম্যান। ৫৮ বলে ৩৫ রান করে মার্নুস লাবুশানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। এর পরে গিলের সঙ্গে জুটি বাঁধেন চেতেশ্বর পূজারা। দুজনেই ঠাণ্ডা মাথায় ব্যাট করতে থাকেন। ৯০ বলে অর্ধশতরান পূরণ করেন গিল। মধ্যাহ্ন বিরতিতে ভারতের রান দাঁড়ায় এক উইকেটে ১২৯।

মধ্যাহ্ন বিরতির পরেও ঠাণ্ডা মাথায় অজি বোলারদের আক্রমণ সামাল দিয়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন পূজারা-গিল জুটি। ভারতের তৃতীয় জুটিকে ভাঙতে একের পর এক বোলারের হাতে বল তুলে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। অজি বোলারদের আক্রমণ অনায়াসে সামাল দিয়ে ১৯৪ বলে টেস্ট কেরিয়ারে দ্বিতীয় শতরান তুলে নেন গিল। আর তার পরেই পূজারাকে (১২১ বলে ৪২) ফিরিয়ে দিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন অজি বোলার টড মরফি। আউট হওয়ার আগে গিলের সঙ্গে জুটি বেঁধে ১১৩ রান যোগ করেন পূজারা। দলের দ্বিতীয় উইকেটের পতনের পরে গিলের সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। চা বিরতির সময়ে চার বল খেলে শূন্য রানে অপরাজিত রয়েছেন।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা