১০৯ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস, পাঁচ উইকেট কুনেম্যানের

কুনেম্যান ৯ ওভার বল করে ১৬ রান দিয়ে ভারতের পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর: অজি বোলার ম্যাথু কুনেম্যান আর নেথান লায়নের বিষাক্ত ঘূর্ণিতে তৃতীয় টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির পরে ১০৯ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। মধ্যাহ্বহ্ন বিরতির পরে মাত্র ৪৪ বল খেলতে পেরেছেন ভারতীয় ব্যাটাররা। ৯ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে কুনেম্যান নিয়েছেন পাঁচ উইকেট। আর ৩৫ ওভারে তিন উইকেট তুলে নিয়েছেন নেথান লায়ন। অক্ষর পটেল অপরাজিত থেকে গিয়েছেন ১২ রানে।

সাত উইকেটে ৮৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল টিম ইন্ডিয়া। ক্রিজে আপরাজিত ছিলেন দুই ব্যাটসম্যান অক্ষর পটেল ও রবিচন্দ্রন অশ্বিন। মধ্যাহ্ন বিরতির পরেই ভারতীয় শিবিরে ফের আঘাত হানেন কুনেম্যান। ১২ বল খেলে ৩ রান করে অ্যালেক্স ক্যারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রবিচন্দ্রন অশ্বিন। এর পরে জুটি বেঁধে অক্ষর পটেল ও উমেশ যাদব দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। যখন উইকেটে আগলে থাকার প্রয়োজন ছিল তখন একদিনের মতো মারকাটারি ব্যাটিং করতে থাকেন উমেশ যাদব। আর তার মূল্য চোকাতে হয়। কুনেম্যানের বিষাক্ত বল বুঝতে না পেরে পায়ে লাগিয়ে লেগ বিফোর উইকেট হয়ে ফিরে যান ৯১৩ বলে ১৭ রান)।

উমেশ যাদব ফেরার পরেই ভারতের ভাগ্যলিখন পরিষ্কার হয়ে যায়। অক্ষর পটেলের সঙ্গে জোট বাঁধেন বোলার মহম্মদ সিরাজ। নেথান লায়নের বলে রান নিতে গিয়ে ট্র্যাভিস হেডের ছোড়া দুর্দান্ত থ্রোয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন (চার বলে শুন্য রান)। মাত্র ৩৩ ওভার ২ বলে ১০৯ গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা