ভারতের বিরুদ্ধে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠল অজিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল অজিরা। চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৩ উউকেটে ১৭০। ট্রাভিস হেড ব্যক্তিগত ৬০ রানে এবং স্মিথ ৩৩ রানে অপরাজিত রয়েছেন। ভারতের হয়ে তিন পেসার সামি, সিরাজ ও শার্দূর ১টি করে উইকেট নেন।

বুধবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ডের ওভালে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দিনের শুরুতেই ব্যাট করতে নেমে বিপদের মুখে পড়ে কামিন্সের দল।

মহম্মদ সিরাজের বলে অজি ব্যাটার উসমান খাওজাকে শূণ্য রানেই প্যাভিলয়নে ফিরতে হয়। তারপর ডেডিভ ওয়ার্নার লাবুসচাগনে জুটি দলকে টেনে তুলতে থাকেন। কিন্তু সেই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্যক্তিগত ২৬ রানের মাথায় লাবুসচাগনেকে প্যাভেলিয়েন ফেরত পাঠান মহম্মদ সামি।

অন্যদিকে ক্রিজে স্থায়ী হয়ে ওঠার মুহূর্তেই ডেভিড ওয়ার্নারকে ব্যক্তিগত ৪৩ রানের মাথায় সাজঘরে ফিরিয়ে দিলেন শার্দূল ঠাকুর। একটা সময় মাত্র ৭৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ায় বেশ কিছুটা চাপে পড়ে যায় প্যাট কামিন্সের দল। কিন্ত সেই যাত্রায় তাঁদের কিছুটা হলেও রক্ষা করেন স্টিভেন স্মিথ ট্রাভিস হেড জুটি।

এখন দেখা যাক শেষ পর্যন্ত কত তাড়াতাড়ি ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের প্যাভেলিয়নে ফেরত পাঠাতে পারেন। নাকি স্মিথ-ট্রাভিস হেড জুটি ভারতীয় বোলারদের সামলে অজিদের পৌঁছে দিতে পারেন রানের পাহাড়ে তা অবশ্য সময়ই বলবে।

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ