শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ফের ভারত-পাক ক্রিকেট যুদ্ধ। আগামিকাল শনিবার (৩ অক্টোবর) এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে মাঠে নামছেন শ্রেয়স আইয়ার ও সাহিবজাদা ফারহানরা। জাপানের নিশিনে বৃষ্টির কারণে একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। যদি কালকের ম্যাচও ভেস্তে যায় তাহলে কী হবে? কারা সোনা জিতবে? নাকি অতিরিক্ত দিন গড়াবে খেলা?

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সেমিফাইনালেও বৃষ্টি বাগড়া দিয়েছিল পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে। ১৩ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে লিটন দাসরা সাত উইকেট হারিয়ে মাত্র ১১১ রান তুলেছিল। ৯ বল বাকি থাকতেই টাইগারদের ছয় উইকেটে হারিয়ে ফাইনালের ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন সাহিবজাদা ফারহানরা। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিয়েছিলেন শ্রেয়স আইয়াররা। ঈশান কিশনের অপরাজিত ৮০ রানের সুবাদে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে যশপ্রীত বুমরা-অক্ষর পটেলদের আঘাতে ৯.৫ ওভারে ৪৫ রানেই গুটিয়ে গিয়েছিল লঙ্কানরা। ১২৪ রানে জয় হাসিল করেছিল ব্লু ব্রিগেড।

আগামিকাল শনিবার সোনা জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল। যদি বৃষ্টি বাগড়া দেয় ম্যাচে, তাহলে কী হবে? আয়োজকরা জানিয়ে দিয়েছেন,  কালকে ফাইনাল ভেস্তে গেলে অতিরিক্ত দিনে গড়াবে না খেলা। কেননা, কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তানকে যুগ্ম বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে এবং দুই দলকেই সোনার পদক দেওয়া হবে। চার বছর আগে ২০২৩ সালে এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তান। সেবার বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল খেলা। ফলে আইসিসির টি২০ ক্রমতালিকায় এগিয়ে থাকার সুবাদে টিম ইন্ডিয়াকে সোনার পদক দেওয়া হয়েছিল। এবার সেই সম্ভাবনা নেই।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?