‘খেলোয়াড়দের দোষ দেবেন না’, ভারত-পাক ম্যাচ নিয়ে বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন সুনীল শেট্টি

আজকের ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করে দেওয়ার লক্ষ্য ভারতের। কিন্তু পাকিস্তানও প্রাণপণে জেতার চেষ্টা করবে। তাই ভারতীয় খেলোয়াড়দের মাথায় এখন অনেক দায়িত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপ ২০২৫ চলছে। আজ (১৪ সেপ্টেম্বর, ২০২৫), ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ, যার জন্য সবাই অপেক্ষা করছে। পহেলগাঁও হামলার পর এটাই পাকিস্তানের সঙ্গে ভারতের প্রথম ম্যাচ। যদিও এখন দুই দেশের মধ্যকার পরিস্থিতি ভাল নয়। তাই এই ম্যাচটি নিয়ে ক্ষুব্ধ ভারতবাসী। যারা ২৬ জন ভারতীয়কে নির্মমভাবে হত্যা করল, তাদের দেশের সঙ্গে ভারতের খেলা কিছুতেই মেনে নিতে পারছে না দেশবাসী। মানতে পারছেন না পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারও।

সেই কারণেই প্রথম থেকেও এই খেলা বয়কটের ঘোষণা করা হয়েছিল। কিন্তু BCCI সিদ্ধান্ত বদলায়নি। তাই এই ম্যাচ না দেখার অনুরোধ করেছে অনেকে। তবে তারকারা খেলোয়াড় দের দোষ দিচ্ছেন না। আজকের ম্যাচে পাকিস্তানকে দুরমুশ করে দেওয়ার লক্ষ্য ভারতের। কিন্তু পাকিস্তানও প্রাণপণে জেতার চেষ্টা করবে। তাই ভারতীয় খেলোয়াড়দের মাথায় এখন অনেক দায়িত্ব। দেশবাসীর আবেগ রক্ষার দায়িত্বও তাদের উপর। এমনকি ভারতীয় খেলোয়াড় রা কেন এই ম্যাচে অংশগ্রহণ করছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে এ প্রসঙ্গে সুনীল শেট্টি বলেছেন, ক্রিকেটারদের দোষ দেওয়া যায় না, কারণ এই সিদ্ধান্তটি একটি বিশ্ব ক্রীড়া সংস্থা নিয়েছে। এটি একটি বিশ্ব ক্রীড়া সংস্থা। তাদের সেই নিয়মকানুন মেনে চলতে হবে কারণ আরও অনেক খেলা আছে এবং অনেক ক্রীড়াবিদ এতে জড়িত। ভারতীয় হিসেবে, আমি মনে করি এটি আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আমরা এটি দেখতে চাই কিনা!” ‘হেরা ফেরি ৩’ অভিনেতা আরও বলেছেন, ম্যাচটি খেলার জন্য ক্রিকেটারদের দোষ দেওয়া উচিত নয়। তারা দেশের প্রতিনিধিত্ব করছে মাত্র। আমার মনে হয় এটা আমাদেরকেই নিতে হবে। যদি আমি এটা দেখতে না চাই, তাহলে আমিও এটা দেখতে যাব না। তোমাদের প্রত্যেকে কী করতে চায় তা তোমাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এটা বিসিসিআইয়ের হাতে নেই।” তবে এশিয়া কাপের এই ম্যাচে অংশ নিচ্ছেন না সুনীল শেট্টির জামাই কে এল রাহুল।

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান