‘গুরু’ গম্ভীর ও ‘দলপতি’ রাহুলের ভরসার মর্যাদা রাখলেন প্রসিদ্ধ কৃষ্ণ

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে প্রথমবার সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন প্রসিদ্ধ কৃষ্ণা। শনিবার (৬ ডিসেম্বর) বিশাখাপত্তনমে সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে তাঁকে সুযোগ দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক লোকেশ রাহুল। তাঁরা যে ভুল সিদ্ধান্ত নেননি তা প্রমাণ করলেন ২৯ বছর বয়সী পেসার।

একদিনের সিরিজে রাঁচিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এগিয়ে গিয়েছিল রাহুল বাহিনী। রায়পুরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল প্রোটিয়ারা। ফলে এদিনের ম্যাচ ছিল দু’দলের কাছেই ‘ডু অর ডাই’। আর সেই কারণেই ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডারকে বাদ দিয়ে প্রসিদ্ধকে প্রথম একাদশে রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক লোকেশ রাহুল। তাঁদের সেই ভরসার মর্যাদা রাখলেন ২৯ বছর বয়সী পেসার। এদিন তৃতীয় উইকেটে জুটি বেঁধে ঠান্ডা মাথায় খেলে ভারতের উপরে চাপ বাড়িয়ে চলেছিলেন কুইন্টন ডি’কক ও ম্যাথু ব্রি‍ৎজকে।  ২৯তম ওভারে বল করতে এসে সব হিসাব নিকেশ পাল্টে দেন প্রসিদ্ধ। প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানেন। দ্বিতীয় বলে ফেরান ব্রি‍ৎজকে (২৪)। আড়াআড়ি খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ব্রিৎজকে। ওভারের শেষ বলে আইডেন মার্করাম কাট করতে গিয়েছিলেন। ক্যাচ গেল কোহলির হাতে। ১ রানে ফেরেন তিনি।

ফের ৩৩ ওভারে বল করতে এসে ফেরান ভারতের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠা শতরানকারী কুইন্টন ডি’কককে।  ৪৮ ওভারে বার্টম্যানকে (৩) ফিরিয়ে প্রোটিয়াদের দৌড় থামান। মাত্র ৯.৫ ওভারে ৬৬ রান দিয়ে চার উইকেট ঝুলিতে পুরেছেন।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি