শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে শচিনকে ছুঁলেন বিরাট কোহলি

শেষ পর্যন্ত ৮৭ বলে ১১৩ রানের এক অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ফের ‘বিরাট’ ফর্মে বিরাট কোহলি। চট্টগ্রামে বাংলাদেশের পরে আজ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে শতরান পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ওয়ান ডে-তে জীবনের ৪৫ তম শতরান পেলেও টেস্ট, একদিনের এবং টি টুয়েন্টি ফরম্যাট মিলিয়ে ৭৩টি শতরান করলেন তিনি। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন লিটল মাস্টার শচিন তেণ্ডুলকরকে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের চওড়া ব্যাটিংয়ে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৩৭৩ রান সংগ্রহ করল টিম ইন্ডিয়া।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত কার্যত হিতে বিপরীত হয়। শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের তুলোধনা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। চামিকা করুণারত্নে, বানিন্দু হাসারঙ্গাদের নিয়ে ছেলেখ্বেলা করতে থাকেন। ২০তম ওভারে বল করতে এসে ভারতের ওপেনিং জুটি ভাঙেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ব্যক্তিগত ৭০ রানে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন শুভমন গিল। এর পরে ভারত অধিনায়কের সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। দুজনেই নিজস্ব ছন্দে খেলছিলেন। যখন মনে হচ্ছিল শতরান পাবেন ভারত অধিনায়ক তখনই ব্যক্তিগত ৮৪ রানে দিলশান মধুশঙ্কার বলে বোল্ড হয়ে ফিরে যান রোহিত শর্মা।

ক্রিজে এসেই ধুন্ধুমার ব্যাটিং করতে থাকেন শ্রেয়াস আয়ার। ২৪ বলে ২৬ করে আউট হন তিনি। উইকেট রক্ষক কে এল রাহুল ২৯ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে কসুন রাজিথার বলে সাজঘরে ফেরেন। হার্দিক পাণ্ড্যও সুবিধা করত্বে পারেননি। তাঁর অবদান ১২ বলে ১৪ রান। অক্ষর পটেল-ও (৯ বলে ৯ রান) দ্রুত ফেরেন। তার মধ্যেই বিরাটের সহজ ক্যাচ দু’দুবার ফেলে দেন শ্রীলঙ্কার খেলোয়াড়রা। জীবন পেয়ে আর পিছু তাকাননি প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ৮০ বলে জীবনের ৭৩ তম শতরান পূর্ণ করেন তিনি। এটি ওয়ানডে-তে বিরাটের ৪৫ তম শতরান। শেষ পর্যন্ত ৮৭ বলে ১১৩ রানের এক অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক। নির্ধারিত ৫০ ওভারে ৩৭৩ রানে শেষ হয় ভারতের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে ৮৮ রানে তিন উইকেট নিয়েছেন করুণ রাজিথা।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন