অস্ট্রেলিয়া সফরের আগে দক্ষিণ আফ্রিকায় খেলতে যাবে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়া সফরের আগে দক্ষিণ আফ্রিকা যাবে টিম ইন্ডিয়া। চলতি বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকা যাবেন রোহিতরা। সেখানে চারটি টি ২০ ম্যাচ খেলবে তাঁরা। ২২ নভেম্বর থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তার আগে প্রোটিয়াদের বিরুদ্ধে টি ২০ ম্যাচ খেলবে রোহিত-কোহলিরা।

শুক্রবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে সময়সূচি প্রকাশ করা হয়। সেই সূচি অনুযায়ী, ৮ নভেম্বর ডারবানে হবে প্রথম টি ২০ ম্যাচ। এরপর ১০ নভেম্বর হবে দ্বিতীয় টি ২০ ম্যাচ। তারপর সেঞ্জুরিয়নে আগামী ১৩ নভেম্বর হবে তৃতীয় টি ২০ ম্যাচ। ১৫ নভেম্বর জোহানেসবার্গে ভারত খেলবে শেষ টি ২০ ম্যাচ। গত মরশুমে ১-১-এ ড্র করে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধ্যক্ষ লৌসন নাইডু জানান, আশা করছি ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ম্যাচ খুবই রোমাঞ্চকর হয়ে উঠবে। দুটি দেশই আসাধারণ ক্রিকেট খেলবে বলেই আশা। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্ক বরাবরই ভালো। ভারতীয় ক্রিকেট টিম যখনই দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে, তখনই সেখানকার ক্রিকেট ফ্যানদের ভালবাসা মিলেছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে রোহিতরা।

 

 

 

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন