মেলবোর্নে ৫ উইকেট, শোয়েব আখতারকেও টপকে গেলেন বুমরা

Share:

নিজস্ব প্রতিনিধি : মেলবোর্ন টেস্টে আগের দিন ৪ উইকেট পেয়েছিলেন যশপ্রীত বুমরাহ। সোমবার পঞ্চম ও শেষ দিনের দ্বিতীয় ওভারেই নাথান লায়নকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ২৩৪ রানে অলআউট করার পাশাপাশি ৫ উইকেটও পেয়ে যান বুমরাহ। এতই ছাপিয়ে গিয়েছেন পাকিস্তানের পেসার শোয়েব আখতারকে। এই নিয়ে টেস্টে এক ইনিংসে ১৩ বার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন বুমরাহ।

এতটাও সহজ ছিল না বুমরাহর পথ। মেলবোর্নে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার পথে রীতিমত মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে বুমরাকে। নিজের টেস্ট ক্যারিয়ারে এক টেস্টে সবচেয়ে বেশি ওভার বোলিং করতে হয়েছে তাঁকে। কেরিয়ারে ৪৬টি টেস্টে ১৭৮টি উইকেট নিয়েছিলেন আখতার। ৪৪টি টেস্টে ২০৩টি উইকেট নিয়েছেন বুমরাহ।

কিন্তু শুধু আখতার নন, একই সঙ্গে শ্রীলঙ্কার চামিন্ডা ভাস ও অস্ট্রেলিয়ার মিচেল জনসনের নজিরও ভেঙেছেন বুমরাহ। তাঁরাও টেস্টে ইনিংসে ১২ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন। বুমরাহ ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের মাইকেল হোল্ডিং ও পাকিস্তানের সাকলিন মুস্তাককে। তাঁরাও ১৩ বার এই কীর্তি করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৫ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্ট দিয়ে শুরু হয় বুমরার অভিষেক। তারপর এই সময়ে টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার দৌড়ে মেলবোর্ন টেস্ট দিয়ে বেশ কয়েকজন বোলারকে পেছনে ফেলেছিলেন বুমরা। এবার বুমরা ৪৪ টেস্টে ৮৫ ইনিংসেই পেছনে ফেললেন অস্ট্রেলিয়ার স্পিনার লায়নদেরও।

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!