অলিম্পিক হকিতে যোগ্যতা অর্জনে ব্যর্থ ভারতীয় মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারে প্যারিস অলিম্পিক হকিতে দেখা যাবে না ভারতীয় মেয়েদের। জাপানের কাছে হেরে অলিম্পিকে যাওয়ার যোগ্যতা অর্জনই করতে পারলেন না ভারতের মেয়েরা। ১-০ গোলে ভারতকে হারিয়ে দিল জাপান।

২০১৬ সালের পর এই প্রথমবার অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিতে পাচ্ছে না মেয়েদের হকি দল। এদিন রাঁচিতে জয়পাল সিং স্টেডিয়ামে ভারত ও জাপানের মধ্যে সমানে সমানে লড়াই হয়। ছয় মিনিটের মধ্যেই প্রথম গোলটি করেন জাপানের উরাটা। পেনাল্টি কর্নার থেকে গোলটি করে জাপান। এরপর একাধিকবার পেনাল্টি কর্নার পেলেও গোল করতে ব্যর্থ হয় ভারত। ফলে অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য ম্যাচটি জিততে পারল না জাপানের খেলোয়াড়রা। উল্লেখ্য, অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য লড়াই চলছে দুই ভাগে। ইতিমধ্যে প্যারিস অলিম্পিকে জায়গা করে নিয়েছে জাপান, জার্মানি ও আমেরিকা।

জাপানের বিরুদ্ধে এর আগে ৩১ বার খেলেছে ভারত। তারমধ্যে দুটি দলই ১৪ বার করে জিতেছে। তিনটি ম্যাচ ড্র হয়েছে। গত বছর শেষবার মুখোমুখি হয়েছিল ভারত ও জাপান। সেবার ৪-০ গোলে জিতেছিল ভারত। কিন্তু শুক্রবার সুবিতা পুনিয়ারা জিততে পারলেন না। এর আগে গতবারের অলিম্পিকে চতুর্থ হয়েছিল মেয়েদের হকি দল। তবে এবার আর অলিম্পিকে যোগ্যতা অর্জনই করতে পারল না তাঁরা।

 

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের