লাদাখে ১৩ হাজার ফুট উচ্চতায় ম্যারাথন

ম্যারাথন মাসের ২০ তারিখ

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যারাথন। তবে রাস্তায় নয়। এই ম্য়ারাথন হবে লাদাখে, ১৩ হাজার ফুট উচ্চতায়। যে এলাকা ১২ মাস ঢাকা থাকে বরফে। ম্যারাথন অনুষ্ঠান চলতি মাসের ২০ তারিখ। ভারতীয় সেনা এবং ভারত-তিব্বত সীমান্ত বাহিনীকে ম্যারাথন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। ২১ কিলোমিটারের এই ম্যারথনের স্টার্টিং পয়েন্ট লুকুং। শেষ হবে লাদাখের মান গ্রামে। দেশ-বিদেশের ৭৫জন অ্যাথলিট এই ম্য়ারাথন প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। ম্যারাথন প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে দ্য লাস্ট রান। মূলত পরিবেশ সচেতনা গড়ে তুলতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন লাদাখ, লাদাখ অটোনমাস হিল কাউন্সিল, লেহ-লাদাখ পর্যটন নিগম এবং লেহ প্রশাসন। 

লেহ-য়ের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার শ্রীকান্ত বালাসাহেব রবিবার জানিয়েছেন, ২০ তারিখের ম্যারাথনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় সেনা এবং ভারত-তিব্বত সীমান্তরক্ষী বাহিনীকে। যে ৭৫জন অ্যাথলিট এই ম্যারাথনে অংশ নেবেন তাদের মধ্যে ৫০ জন লাদাখের বাইরের বাসিন্দা। রয়েছেন চারজন আন্তর্জাতিকস্তরে অ্যাথলিট। এছাডা়ই লাদাখের স্থানীয় কয়েকজন অ্যাথলিট স্নো ম্যারাথনে অংশ নেবে। যারা লাদাখের বাসিন্দা নন, তাদের শারীরিক পরীক্ষা করা হবে। ম্যারাথনে অংশ নেওয়ার চার থেকে পাঁচদিন আগে তাঁদের এখানে পৌঁছতে হবে। ওই কয়দিন এখানে তাদের থাকা বাধ্যতামূলক। মূলত এখানকার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তাদের শরীর খাপ খায় কি না, সেটা দেখে নেওয়া দরকার।  

আরও পড়ুন বয়স ৮০, না ঘুমিয়ে ৬০ বছর

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট