দিল্লি পুলিশের ভূমিকার নিন্দা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজধানী দিল্লির বুকে ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে যে আন্দোলন করছেন কুস্তিগীররা, এবং সেই আন্দোলনে তাঁদের ওপর দিল্লি পুলিশের বর্বতার চিত্র দেখে এবার পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

গত বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে, অবিলম্বে দিল্লির বুকে আন্দোলনরত কুস্তিগীরদের সুরক্ষার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত কেন্দ্রীয় সরকারের। কেননা যে ইস্যু নিয়ে বজরং-ভিনেশ-স্বাক্ষি মালিক-সহ জাতীয় কুস্তিগীররা আন্দোলন করছেন, এটি খুবই স্পর্শকাতর একটি ইস্যু। কাজেই তদন্ত নিরপেক্ষ হওয়ার পাশাপাশি যাতে দ্রুত সম্পন্ন করা যায় সেটি দেখতে হবে।

আরও জানতে পড়ুন:

পাশাপাশি এও বলা হয়েছে, গত ২৮ মার্চ নতুন সংসদ ভবনের উন্মোচনের দিন দিল্লি পুলিশ যেভাবে বর্বরভাবে আন্দোলনরত কুস্তিগীর ওপর আক্রমণ করেছে, এবং তাঁদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছে তাঁরও তীব্র নিন্দা করা হয়েছে কমিটির পক্ষ থেকে।

উল্লেখ্য, বজরং পুনিয়াদের এই আন্দোলনের শুরু থেকেই গোটা বিষয়টি নজরে রেখেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, এবং তাঁরা বিষয়টি যাতে দ্রুত নিষ্পত্তি হয়, তারজন্য বিশ্ব ইউনাইটেড কুস্তি সংস্থার মাধ্যমে ভারতীয় কুস্তি ফেডারেশনের কাছে অনুরোধ করেছে। এবং এই বিষয়ে বিশ্ব ইউনাইটেড কুস্তি সংস্থা যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মান্যতা দেবে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, কুস্তিগীরদের এই আন্দোলনের জল যাতে আর বেশি দূর না গড়ায় সেইজন্য, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধের পাশাপাশি দ্রুত নির্বাচন করে নতুন কমিটি গঠনের সুপারিশও করা হয়েছে কমিটির পক্ষ থেকে।

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী