IPL-2023: রুদ্ধশ্বাস ম্যাচে লখনউকে ৫৭ রানে হারাল গুজরাট

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল-এ রবিবার প্রথম ম্যাচে লখনউ-কে ৫৭ রানে হারাল গুজরাট টাইটান্স। ব্যাট হাতে যেমন নায়ক হলেন ঋদ্ধিমান ও শুভমন, ঠিক তেমনই বল হাতে নায়ক হয়ে উঠলেন মোহিত শর্মা।

প্রথমে ব্যাট করে গুজরাট দলের হয়ে দুরন্ত খেললেন ঋদ্ধিমান ও শুভমন। ঋদ্ধি ৮১ রান করেন এবং শুভমন অপরাজিত থাকেন ৯৪ রানে। মূলত তাঁদের দুজনের কাঁধে চড়েই ২২৮ রানের টার্গেট গুজরাট খাড়া করে রাজস্থানের সামনে।

এরপর ব্যাট করতে নেমে লখনউ কিন্তু শুরুটা মন্দ করেনি। ক্রুণাল পাণ্ডিয়ার দলের হয়ে ওপেনিং জুটিতে ব্যাট করতে নামেন কুইন্টন ডি কক ও মেয়ার্স। মেয়ার্স অর্ধ্বশতরান থেকে মাত্র দু রান দূরে আউট হয়ে প্যাভিলয়নে ফিরলেও লখনউ-কে একাই টানতে থাকেন ডিকক। ৪১ বলে ৭১ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন তিনি। কিন্তু ডিকক-এর এই ব্যাটিং কোনও কাজেই এল না লখনউ দলের।

ডিকক-এর পর যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাট হাতে ক্রিজে এলেন তাঁদের মধ্যে একমাত্র বাদানি ছাড়া সবাই আয়ারাম আর গয়ারাম। ভাইটাল একটা ম্যাচেও রান পেলেন না নিকোলাস পুরাণ। মাত্র ৩ রানেই তাঁকে সাজঘরে পাঠালেন নূর আহমেদ। নিকোলাস-এর মতো ব্যর্থর তালিকায় রইলেন স্টেইনসও। চার রান করেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। ভাইয়ের বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হলেন ক্রুণালও। কোনও রানই তাঁর ঝুলিতে এল না।

আরও জানতে পড়ুন: মেসি নিয়ে এবার মুখ খুললেন রামন দিয়াজ

গুজরাটের হয়ে বল হাতে আজকের নায়ক মোহিত শর্মা। ৪টি উইকেট দখল করে মোহিত বুঝিয়ে দিলেন ব্যাট হাতে যেমন ঋদ্ধি ও শুভমনরা দলকে টানলেন, তেমনি বল হাতেও আমরা পিছিয়ে নেই। মোহিতকে যোগ্য সহায়তা করলেন মহম্মদ সামিরা। মোহিত ৪ওভার হাত ঘুরিয়ে ২৯ দিলেন। একা মোহিতের সামনেই কার্যত দিশেহারা হয়ে পড়লেন লখনউ ব্যাটাররা। শেষ পর্যন্ত পাণ্ডিয়া ব্রাদার্সের লড়াইযে শেষ হাসি হাসলেন হার্দিক-ই।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা