বিধ্বংসী রাহানে-শিভম, কলকাতার বিরুদ্ধে ২৩৫ রান তুলল চেন্নাই

২৯ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৭১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন অজিঙ্ক রাহানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রহারেণ ধনঞ্জয়! রবিবার রাতে ইডেনে নাইট বোলারদের কার্যত তুলোধনা করল মহেন্দ্র সিং ধোনির দলের  ব্যাটাররা। রুতুরাজ গায়কোয়াড়, শিভম দুবে ও অজিঙ্ক রাহানের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে রানের পাহাড় গড়ল চেন্নাই সুপার কিংস। ২০ ওভারে ধোনির দল চার উইকেট হারিয়ে ২৩৫ রান তুলেছে।

ঘরের মাঠে এদিন টসে জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান নাইট অধিনায়ক নীতীশ রানা। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত কার্যত আত্মঘাতী হয়ে দাঁড়ায়। শুরু থেকেই মাথা ঠাণ্ডা করে দেখেশুনে খেলতে থাকেন চেন্নাইয়ের দুই ওপেনার ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়। ওপেনি জুটি ভাঙতে ৪৫ বল অপেক্ষা করতে হয় কলকাতার বোলারদের। শেষ পর্যন্ত অষ্টম ওভারে বল করতে এসে রুতুরাজকে (২০ বলে ৩৫) সাজঘরে ফেরান সুযশ শর্মা। অর্ধশতরান করার পরে ফিরে বরুণ চক্রবর্তীর বলে ফিরে যান ডেভন কনওয়ে (৪০ বলে ৫৬)। পর পর দুই উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়ে যায় ধোনির দল।

কিন্তু তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই চাপ কাটান অজিঙ্ক রাহানে ও শিভম দুবে। কার্যত দুজনেই খুনি মেজাজে ব্যাট করতে থাকেন। চার আর ছয়ের ফুলঝুড়ি ছোটান। নির্দয় মার খেয়ে লেংথ আর লাইন হারিয়ে ফেলেন নাইট বোলাররা। আন্দ্রে রাসেল, ডেভিড ওয়েইসরা ভুলেই গিয়েছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে কীভাবে ব্যাট করতে হয়। ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন অজিঙ্ক রাহানে। আর ২০ বলে হাফ সেঞ্চুরি করেন শিভম। ৩২ বলে দুজনে ৮৫ রান যোগ করেন। শিভমকে সাজঘরে ফিরিয়ে জুটি ভেঙ্গে চেন্নাইকে ধাক্কা দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন কুলবন্ত খেজরোলিয়া।শিভম ফিরতে আরও আগ্রাসী হয়ে ওঠেন রাহানে। পাঁচ নম্বরে আসা রবীন্দ্র জাদেজাও খুনি মেজাজে ধারণ করেন। জুটি বেঁধে দুজনে ১৩ বলে ৩৮ রান যোগ করেন। আট বলে ১৮ রানের ইনিংস খেলে খেজরোলিয়ার বলে প্যাভিলিয়নের পথ ধরেন জাদেজা। চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবশ্য এদিন তেমন দাগ কাটতে পারেননি। প্রথম দুই বলে রানই নিতে পারেন না। শেষ বলে মাত্র দুই রান নেন। শেষ পর্যন্ত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে চেন্নাই। ২৯ বলে ৭১ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে অপরাজিত থাকেন রাহানে।

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী