Loading live market data...
Loading active stocks...
Connecting...

গুজরাতের জয়রথ থামিয়ে অবিশ্বাস্য জয় হাসিল করল দিল্লি ক্যাপিটালস

শেষ ওভারে জয়ের জন্য গুজরাতের প্রয়োজন ছিল ১২ রানের। কিন্তু তুলল মাত্র ছয় রান।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: অল্প রানে বেঁধে রেখেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় পেল না গুজরাত টাইটান্স। বরং ঘরের মাঠে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে ইশান্ত শর্মার দুর্দান্ত বোলিংয়ে ওয়ার্নার বাহিনীর কাছে পরাজয়ের স্বাদ পেতে হলো হার্দিক পাণ্ড্যদের। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছিল দিল্লি। জবাবে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২৫ রান করে গুজরাত।

মঙ্গলবার রাতে মোতেরা স্টেডিয়ামে জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছিল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা গুজরাত। মনে হচ্ছিল হেসেখেলে জিতে যাবেন হার্দিকরা। কিন্তু অল্প রানের পুঁজি নিয়ে দুর্দান্ত লড়াই চালালেন দিল্লির বোলাররা। প্রথম ওভারের শেষ বলে ঋদ্ধিমান সাহাকে (০) সাজঘরে ফিরিয়ে দিয়ে গুজরাতকে ধাক্কা দেন খলিল আমেদ। সেই ধাক্কা সামলানোর আগে শুভমন গিলকে (৬) সাজঘরে ফেরান আনরিখ নোখিয়ে। পঞ্চম ওভারের শেষ বলে বিজয় শঙ্করকে (৬) আউট করে ম্যাচ জমিয়ে দেন ইশান্ত শর্মা। দলকে বিপদ থেকে উদ্ধার করবেন কী, শূন্য রানে ফেরেন ডেভিড মিলারও। পর পর উইকেট হারিয়ে বিপাকে পড়া দলের পরিত্রাতা হয়ে দাঁড়ান গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। অভিনব মনোহরকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান তিনি। দুজনকে যখন অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, তখনই মনোহরকে (৩৩ বলে ২৬) ফিরিয়ে দিল্লিকে ব্রেক থ্রু এনে দেন খলিল আহমেদ।

এর পরে মাঠে নেমেই কার্যত তাণ্ডব শুরু করেন রাহুল তেওতিয়া। ১৯তম ওভারে তিন ছক্কা মেরে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। শেষ ওভারে গুজরাতের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১২ রান। হার্দিকদের জয় রুখতে অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মার হাতে বল তুলে দিয়েছিলেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথম বলে দুই রান নেন হার্দিক। পরের বলে সিঙ্গল নিয়ে বিধ্বংসী রাহুলকে সুযোগ দেন। তৃতীয় বলে কোনও রান নিতে পারেননি রাহুল। চতুর্থ বলে চালিয়ে খেলতে গিয়ে রিলি রোসোর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। দুই বলে দরকার ছিল সাত রান। রশিদ খান পঞ্চম বলে দুই নেন। আর তাতেই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে যায়। শেষ বলে দরকার ছিল সাত রান। মাথা ঠাণ্ডা করে বল করেন ইশান্ত। এক রানের বেশি নিতে পারেননি রশিদ।   

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত