কনওয়ে-দুবের ঝোড়ো ব্যাটিং, বেঙ্গালুরুকে ২২৭ রানের লক্ষ্য দিল চেন্নাই

ডেভন কনওয়ে ৪৫ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ডেভন কনওয়ে আর শিভম দুবের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রানের পাহাড় গড়ল চেন্নাই। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছে মহেন্দ্র সিং ধোনির বাহিনী। ঘরের মাঠে বেঙ্গালুরুর কোনও বোলারই তেমন দাগ কাটতে পারেনি।

সোমবার ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরু অধিনায়ক ফাপ ডুপ্লেসি। ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন রুতুরাজ গায়কোয়াড় (৬ বলে তিন)। কিন্তু ডেভন কনওয়ে ও অজিঙ্ক রাহানে জুটি বেঁধে সেই ধাক্কা সামলে ওঠেন। দুজনেই বেঙ্গালুরুর বোলারদের পাল্টা আক্রমণের মুখে হাঁটেন। ৪৩ বলে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন। ২০ বলে ৩৭ রান করা রাহানেকে ফিরিয়ে ফের চেন্নাইকে ধাক্কা দেন ওয়ানিন্দু হাসারঙ্গা।

এরপরে তৃতীয় উইকেটে শিভম দুবেকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান কনওয়ে। চার আর ছয়ের ফুলঝুড়ি ছোটান দুজনে। মার খেয়ে কিছুটা দিশেহারা হয়ে পড়েন বেঙ্গালুরুর বোলাররা। বিধ্বংসী হয়ে ওঠা কনওয়েকে (৪৫ বলে ৮৩) সাজঘরে ফেরান হর্ষল পটেল। কনওয়ের ইনিংস সাজানো ছিল ছয়টি চার আর ছয়টি ছয়ে। ২৫ বলে অর্ধ শতরান পূর্ণ করেন শিভম দুবে। এ নিয়ে আইপিএলে চারটি অর্ধশতরানের মালিক হলেন তিনি। অর্ধশতরান পূর্ণ হওয়ার পরেই ওয়েন পার্নেলের বলে আউট হয়ে যান তরুণ ব্যাটার (২৭ বলে ৫২)। অম্বাতি রায়ডুও হাত খুলে খেলতে শুরু করেছিলেন। কিন্তু বেশিক্ষণ টিঁকতে পারেননি তিনি। ৬ বলে ১৪ রান করে ফিরতে হয়। শেষের দিকে মারতে গিয়ে দ্রুত ফিরতে হয় রবীন্দ্র জাদেজা (৮ বলে ১০)। শেষ পর্যন্ত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২২৬ রান তোলে চেন্নাই। মইন আলি ৯ বলে ১৯ রানে এবং মহেন্দ্র সিং ধোনি এক বলে এক রানে অপরাজিত থাকেন।   

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…