IPL-2023: নির্বাচনের জন্য সূচি পরিবর্তন আইপিএল-এর

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী ৪ঠা মে ঘরের মাঠে লকনউ সুপার জায়ান্টের মাঠে নামার কথা ছিল ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না বলেই আইপিএল-এর ওয়েবসাইটে এই খবর জানানো হয়েছে।

কেন ম্যাচটি বাতিল করে একদিন এগিয়ে আনা হয়েছে, তার কারণ হিসেবে বলা হয়েছে, লকনউ পুরসভার পুর নির্বাচন। তাই ম্যাচটি ৪ তারিখের বদলে ৩ তারিখ করা হয়েছে।

সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, আইপিএল-এর ৪৬তম সংস্করণের এই লকনউ এবং চেন্নাই-এর মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল ৪ঠা মে ২০২৩। কিন্তু নতুন করে লকনউ পুরসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হওয়ায় এই ম্যাচ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে বাধ্য হন আইপিএল কর্তৃপক্ষ।

আরও জানতে পড়ুন: জরিমানার কবলে পড়লেন বিরাট কোহলি

পুরসভার নির্বাচনে ম্যাচটির সূচি পরিবর্তন হওয়ার ফলে কেএল রাহুলের দলের খেলোয়াড়রা খুব বেশি বিশ্রামের সুযোগ পাবেন না। কেননা ঘরের মাঠে ১মে তাঁদের খেলতে হবে বিরাট কোহলিদের বিরুদ্ধে।

অন্য দিকে চেন্নাইয়ের খেলোয়াড়রা ম্যাচের তারিখ পরিবর্তন হওয়ার ফলে অনেকটা দিনই বিশ্রাম পাবেন। কেননা ৩০ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার পর তাঁদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ মে।

উল্লেখ্য, নির্বাচনের কারণে চলতি আইপিএল-এর আসরেই যে প্রথম সূচি পরিবর্তন করা হল তা নয়। এর আগেও আইপিএল-এর সূচি পরিবর্তন করা হয়েছে। সেটা অবশ্য ২০১৪ সালে। সেবার ভারতে সাধারণ নির্বাচনের কারণে  ক্রিকেটের এই মহারণের আসরের কিছু ম্যাচ বসেছিল আরব আমিরশাহিতে। তারপর অবশ্য নির্বাচন মিটে গেলে ফের ভারতের মাটিতে ফিরিয়ে নিয়ে আসা হয় আইপিএল-এর বাকি ম্যাচগুলিকে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা