IPL-2023: যশস্বীকে জাতীয় দলের হয়ে খেলার জন্য তৈরি থাকার পরামর্শ সুনীলের

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এ রাজস্থান দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে চলেছেন এক তরুণ ব্যাটসম্যান। তাঁর নাম হল যশস্বী জয়সওয়াল। সেই যশস্বীকে এবার জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তৈরি থাকতে বললেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।

উল্লেখ্য, গত শুক্রবার রাজস্থান রয়্যাল মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের। মোহালিতে সেই ম্যাচে রাজস্থানের হয়ে ৩৬ বলে ৫০ রানের দূরন্ত একটা ইনিংস খেলেন যশস্বী। এবং সেই সঙ্গে সঙ্গে এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে নিজের নামটা তুলে রাখেন। আইপিএল-এ যশস্বীর রান করেছেন ৬২৫। ১৪টি ম্যাচ খেলে এই রান তাঁর। যশস্বীর আগে রয়েছেন বেঙ্গালুরুর ফাফ ডুপ্লেসি। ১৩ ম্যাচে তাঁর সংগ্রহ ৭০২ রান।

আরও জানতে পড়ুন: বিশ্বকাপ খেলতে গিয়ে যৌন কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ ইরাকি ফুটবলারের বিরুদ্ধে

সুনীল গাভাসকর আরও বলেন, চলতি আইপিএল-এর আসরে যে কয়জন তরুণ ক্রিকেটার নিজেদের প্রমাণ করেছেন, তার মধ্যে অবশ্যই থাকবে যশস্বীর নাম। যশস্বী গোটা আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স করেছেন। এবং ওঁর জাতীয় দলে ডাক পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা খুব শীঘ্রই জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে দেখবো যশস্বীকে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর আরও বলেন, যশস্বী যেন নিজেকে মানসিকভাবে তৈরি রাখে জাতীয় দলের হয়ে খেলার জন্য। কেননা যে কোনও সময় ওঁর কাছে জাতীয় দলে খেলার সুযোগ আসতে পারে। গাভাসকারের মতে, এটাই উপযুক্ত সময় যশস্বীকে জাতীয় দলের হয়ে সুযোগ দেওয়ার। ওঁ যে কৌশলে ব্যাট করছে তাতে জাতীয় দলের পক্ষে একদম উপযুক্ত।IPL-2

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার