IPL-2023: কাজে লাগল না বিরাটের শতরান, গুজরাটকে জেতাল শুভমনের সেঞ্চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এর আসরে রবিবার দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে দিয়ে এবারের আইপিল থেকে বিরাট কোহলিদের  বিদায় দিল গুজরাট টাইটান্স। বিরাটরা ম্যাচ হারতেই প্লে-অফে পৌঁছে গেল রোহিত শর্মার মুম্বই।

রবিবার আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠলেন দুজন খেলোয়াড়। একজন হলেন বিরাট কোহলি। আর অন্যজন হলেন বিরাটের বিপক্ষ দলের শুভমন গিল। খেলোয়াড়দের সমালোচনার জবাব দেওয়ার যায়গা হচ্ছে মাঠ। সেই মাঠকেই সমালোচকদের জবাব দেওয়ার জন্য বেছে নিলেন বিরাট ও শুভমন।

গুজরাটের নিয়মরক্ষার ম্যাচ হলেও বিরাটদের কাছে তা মোটেই ছিল না। কেননা বিরাটরা ম্যাচ হারলেই খালি হাতে আইপিএল অভিযান শেষ করতে হত। সেই অবস্থায় একাই দলকে টেনে নিয়ে গেলেন মিঃ কোহলি। কিন্তু তাঁর লড়াই কোনও কাজে দিল না। বিরাট হার মানলেন শুভমনের কাছে।

ম্যাচের শুরু থেকেই তাই যেন সেই চেনা ছন্দেই পাওয়া গেল আরসিবি দলনেতাকে। একের পর এক গুজরাট বোলারদের সীমানার বাইরে পাঠাতে লাগলেন কোহলি। ৬১টি বল খেলে ১৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে এবারের আইপিএল-এ দ্বিতীয় শতরানটা করে নিলেন বিরাট। অপরাজিত থাকলেন ১০১ রানে। ডুপ্লেসি যদি আর একটু বেশি সময় ক্রিজে থাকতে পারতেন তাহলে তো কথাই ছিল না। কিন্তু না তার হল না। ডুপ্লেসি ২৮, ম্যাক্সওয়েল ১১ এবং ব্রাশওয়েল ২৬ রান করে প্যাভেলিয়নে ফেরেন।

গুজরাট বোলারদের মধ্যে মহম্মদ সামি ও সামি একটি করে উইকেট নিলেও নুরুল আহমেদ নেন দুটি উইকেট। শেষ পর্যন্ত আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৯৭ রান।

১৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। ঋদ্ধি ১২ রানে ফিরে যেতেই দলের হাল ধরেন শুভমন। বিজয়শঙ্করকে সঙ্গে নিয়ে যেন বিরাটের মতো খেলতে থাকেন শুভমন। এরপর বিজয়শঙ্কর ৩৫ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন।

কিন্তু ব্যাট হাতে অদম্য লড়াই চালিয়ে যান শুভমন। বিরাট যেখানে শেষ করেছিলেন, ঠিক সেথান থেকেই শুরু করে গুজরাটকে লিগ টেবিলের ১ নম্বর স্থানে রেখেই প্লে-অফে পৌঁছে দিলেন এই তরুণ ব্যাটসম্যানটি। বিরাটের মতোই সেঞ্চুরি করে অপরাজিত থেকে গুজরাটকে জয় এনে দিলেন ছয় উইকেটে।

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা