IPL-2023-হেড টু হেড লড়াইয়েও দিল্লিকে পিছনে ফেলেছে মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লর অরুণ জেটলি স্টেডিয়ামে মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের (MUMBAI INDIANS) মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস (DELHI CAPITALS)। ম্যাচ শুরুর আগে একবার দেখে নেওয়া যাক দুই দলের হেড টু হেড লড়াই-এর পরিসংখ্যান।

আইপিএল (IPL)-এর আসরে মঙ্গলাবেরর ম্যাচের আগে দুই দল মোট মুখোমুখি হয় ৩২ বার। তার মধ্যে ১৫টি ম্যাচে জয় পায় ডেভিড ওয়ার্নারের দিল্লি, আর ১৭টি ম্যাচ জয় হাসিল করে মুম্বই ইন্ডিয়ান্স।

দুই দলের সর্বোচ্চ স্কোরের নিরিখে দিল্লিকে টেক্কা দিয়েছে মুম্বই। দিল্লির সর্বোচ্চ স্কোর যেখানে ২১৩, সেখানে মুম্বই-এর স্কোর ২১৮। পাশাপাশি সর্বনিম্ন স্কোরের ক্ষেত্রেও ডেভিড ওয়ার্নারদের থেকে এগিয়ে মুম্বই। দিল্লি ক্যাপিটালস রান ৬৬ হলেও মুম্বই-এর রান ৮২।

আরও জানতে পড়ুন : জরিমানার কবলে পড়লেন ডুপ্লেসিhttps://www.live.eimuhurte.com/ipl-2023/ipl-2023-match-fine-fuf-du-plessis/

২০০৮ সালে দুই দলের প্রথম সাক্ষাৎ। সেই সাক্ষাৎ-তে উভয় দলই একটি করে ম্যাচ জেতে। ২০০৯-এ দুটি ম্যাচেই মু্ম্বইকে হারতে হয় দিল্লির কাছে। এরই বদলা ২০১০ সালে মু্ম্বই নিয়ে নেয় পর পর দুটি ম্যাচে দিল্লিকে হারিয়ে। মুম্বই একই ফলাফল বজায় রাখে ২০১১ সালেও। কিন্তু ২০১২ সালে ঘটে ছন্দ পতন। পর পর দু বছরের হারের বদলা দিল্লি নিয়ে নেয় দুটি ম্যাচ জিতেই।

আবার ২০১৩ থেকে ২০১৭ সাল অবধি দুই দলই জেতে একটি করে ম্যাচ। ২০১৮-তে গিয়ে আবার টানা দুটি ম্যাচে জয় পায় দিল্লি। ২০১৯-এ ফলাফল থাকে ১-১। এরপর ২০২০ সালে মোট চারবার মুখোমুখি হয় এই দুই দল। এবং চারটি ম্যাচেই দিল্লিকে পরাজিত হতে মুম্বই-এর কাছে। ওই চার ম্যাচে হারের বদলা দিল্লি নিয়ে ২০২১ সালে। পর পর দুটি ম্যাচ জিতে।

সবশেষে ২০২২ সালের আইপিএল-এর আসরে দুটি দলই জেতে ১ টি করে ম্যাচ। দেখা যাক ২০২৩ সালে কি অঘটন ঘটে।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান