Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023-দিল্লিকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া আরসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল (IPL)-এ শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে দিল্লি ক্যাপিটালস-এর বিপক্ষে। এই ম্যাচে মাঠে নামার আগে দুটি দলই কিন্তু লিগ টেবিলের খুব একটা ভালো জায়গায় নেই। ফাফ ডুপ্লেসির দল রয়েছে ৮ নম্বর স্থানে। তিনটি ম্যাচের মধ্যে তারা দুটি ম্যাচ হরেছে জয় পেয়েছে একটি মাত্র ম্যাচে। অপর দিকে ডেভিড ওয়ার্নার-এর দল চারটি ম্যাচের চারটিতেই হেরেছে।

বেঙ্গালুরু দলটা চলতি আইপিএল-এ অভিযান শুরু করেছিল মুম্বই ম্যাচ দিয়ে। সেই ম্যাচে ডুপ্লেসিরা মুম্বইকে আট উইকেটে। পরের ম্যাচ থেকেই তাঁরা আর জয়ের মুখ দেখতে পায়নি। পর পর দুটি ম্যাচে তারা হেরেছে নাইটদের এবং কেএল রাহুল-এর দলের কাছে।

দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে বেঙ্গালুরু দলের তিন ব্যাটার বিরাট কোহলি, ডুপ্লেসি এবং ম্যাক্সওয়েল-তিনজনেই ছন্দে রয়েছেন। যা দিল্লির বোলারদের কাছে চিন্তার বিষয়। বিরাট-ডুপ্লেসিরা ছন্দে থাকলে যে কোনও ম্যাচের রং বদলে যেতে পারে তা ভালোই জানেন দিল্লি অধিনায়ক। তবে তাঁর হাতে এই মুহূর্তে এমন কোনও বোলার নেই যে কিনা বিরাট-ডুপ্লেসিদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াবেন। কেননা ওয়ার্নার-এর বোলিং-এর অন্যতম ভরসা কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল ছন্দে না থাকাটাই তাঁর কাছে একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে প্রতিটি ম্যাচে।

শুধু বোলিং-নয়, ব্যাটিং-ও দলটার অবস্থা তথৈবচ। একমাত্র একা লড়াই করছেন দলনেতা ওয়ার্নার। পৃথ্বী শ ফর্মের ধারে কাছে নেই। এই কঠিন অবস্থায় নবাগত অভিষেক পোড়লরা কতটা বুক চিতিয়ে মহম্মদ সিরাজ, ডেভিড উইলিদের বিরুদ্ধে লড়াই করতে পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবুও হাল ছাড়তে নারাজ ওয়ার্নার। ক্রিকেটে অনেক কিছুই সম্ভব। সুতরাং শনিবারের অঘটনের আশায় দিল্লির অধিনায়ক। তেমনই দুটি ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে যাওয়া রয়্যাল চেলেঞ্জার্সও বেঙ্গালুরুও চাইছে শনিবারের ম্যাচ থেকেই জয়ের সরণিতে ফিরতে।

এক সপ্তাহে তিনবার বুধের গতি পরিবর্তন, ৪ রাশির জাতকদের জীবনে উন্নতি

আজকের রাশিফল: পালাবদল হতেই রাজনীতিকরা সুখবর পাবেন, কর্মস্থলে মুখ বন্ধ রাখুন…

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ