Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঝোড়ো ব্যাটিং মিলার-মনোহরের, মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল গুজরাত

গুজরাত টাইটান্সের হয়ে সর্বাধিক রান করেন শুভমন গিল (৫৬)।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: শুভমন গিল, অভিনব মনোহর আর ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল গুজরাত টাইটান্স। মঙ্গলবার আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছে হার্দিক পাণ্ড্যর দল।

টসে জিতে এদিন প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই ঋদ্ধিমান সাহাকে (৪) ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন শচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। এর পরে শুভমন গিল ও গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সপ্তম ওভারে বল করতে এসে জুটি ভাঙেন পীযূষ চাওলা। গুজরাত অধিনায়ককে (১৪ বলে ১৩) সাজঘরে ফেরান। বিজয় শঙ্করকে সঙ্গে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা চালান গিল। ৩০ বলে আইপিএলে নিজের ১৯তম অর্ধশতরান পেয়ে যান ভারতীয় জাতীয় দলের তরুণ ব্যাটার। কিন্তু অর্ধশতরানের পরে আর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। ৩৪ বলে ৫৬ রান করে কুমার কার্তিকেয়র বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

গিল বিদায় নেওয়ার খানিকবাদে আউট হন বিজয় শঙ্করও। তাঁকে ফেরান পীযূষ চাওলা। আউট হওয়ার আগে ১৬ বলে ১৯ রান করেন বিজয়। পর পর দুই উইকেট হারিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় গুজরাত। আর সেই ব্যাকফুট থেকে দলকে উদ্ধার করতে পঞ্চম উইকেটে জুটি বেঁধে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন ডেভিড মিলার ও অভিনব মনোহর। বিশেষ করে অভিনবের খুনি মেজাজে ব্যাটিংয়ে লেংথ-লাইন হারিয়ে ফেলেন মুম্বইয়ের বোলাররা। শেষ পর্যন্ত ২১ বলে ৪২ রান করা অভিনবকে সাজঘরে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন রেইলি মেরেডিথ। শেষ লগ্নে ব্যাট করতে নেমে হাত খুলে খেলতে থাকেন রাহুল তেতিয়া। দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন তেতিয়া ও মিলার। শেষ পর্যন্ত শেষ ওভারের পঞ্চম বলে মারমুখী মিলারকে সাজঘরে ফেরত পাঠান জেসন বেহেরনডর্ফ।  ততক্ষণে শক্ত ভিতের ওপরে দাঁড়িয়ে গিয়েছে গুজরাত। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে হার্দিকের দল। রাহুল তেতিয়া পাঁচ বলে ২০ ও রশিদ খান দুই রানে অপরাজিত থাকেন।  

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত