Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: লখনউর বিরুদ্ধে ম্যাচ জিততে মরিয়া পাঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি: লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শনিবার কেলএল রাহুলের দল খেলতে নামবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে লখনউ সুপার জায়ান্টস সমর্থকদের মধ্যে। কেননা লিগ টেবিলে এই মুহূর্তে তারা রয়েছেন দু নম্বর স্থানে। আজকের ম্যাচে জিততে পারলে পয়ন্টের নিরিখে কেএল রাহুলরা উঠে আসবেন এক নম্বর স্থানে।

চলতি আইপিলএ-এর আসরে একমাত্র চেন্নাই-এর কাছে হেরেছে লখনউ। আগের ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে মাত্র এক উইকেটের বিনিময়ে জয় ছিনিয়ে নিয়েছে কেএল রাহুলরা। লখনউ দলের ব্যাটিং-এ মেয়ার্স, স্টোইনিস, নিকোলাস পুরানরা ছন্দে থাকায় কেএল রাহুল অনেকটা অ্যাডভান্টেজে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না।

আরও জানতে পড়ুন : দিল্লিকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া আরসিবি

নিকোলাস পুরান রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দূরন্ত ছন্দে থেকে প্রায় একাই ম্যাচ জিতিয়ে দিয়েছেন। কাজেই শনিবার তিনি ছন্দে থাকলে বিপদ যে বাড়বে সাম কুরানদের তা বলার অপেক্ষা রাখে না। তবে দলনেতা কেএল রাহুল-এর ব্যাড প্যাচ যেন কিছুতেই আর কাটছে না। ফলে সেই চেনা ছন্দেও নেই রাহুল। যা চিন্তায় রাখছে লখনউ দলকে। রাহুল ছন্দে ফিরলে লখনউ দলের ব্যাটিং লাইন অন্য যে কোনও দলের ঘুম কেড়ে নেবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। বোলিংয়ে নজর থাকবে উনাদকট, রবি বিষ্ণোই এবং মার্ক উডের দিকে।

অন্য দিকে পঞ্জাব দলটি শুরুটা ভালো করলেও তৃতীয় ম্যাচ থেকেই যেন ছন্দ হারাতে শুরু করেছে। দলের ব্যাটার বলতে একমাত্র শিখর ধাওয়ান। যাঁর ব্যাট থেকে প্রতিটি ম্যাচেই বড় রান এসেছে। তিনি অবশ্য আজকের ম্যাচে খেলছেন না। বাকিরা সেইভাবে নজর কাড়তেই ব্যর্থ। বোলিং বিভাগে আরশদীপ-রাবাডার ওপর নজর রাখতে হবে। কেননা মূলত এই দুজনের ওপরই পঞ্জাব দলটা অনেকটা নির্ভরশীল। সুতরাং বোলিং-এ দাঁড়িপাল্লায় সমান সমান হলেও ব্যাটিংয়ে পঞ্জাবের চেয়ে অনেকটাই এগিয়ে লখনউ। 

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত