ঘরের মাঠে নিকোলাস পুরানের কাছে হার মানতে হলো বিরাটদের

নিকোলাস পুরান ১৯ বলে ৬২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: নিকোলাস পুরান নামে এক ক্যারিবীয় ব্যাটারের ধ্বংসযজ্ঞের সাক্ষী থাকল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। তাঁর এবং অজি ব্যাটার মার্কাস স্টোইনিসের জোড়া ব্যাটিং তাণ্ডবে ২১২ রান করেও হারের মুখ দেখতে হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলিদের।

প্রথমে ব্যাট করে বিরাট কোহলি, অধিনায়ক ফাপ ডুপ্লেসি আর গ্নেল ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ২০ ওভারে ২১২ রানের পাহাড় গড়েছিল আরসিবি। আর ওই বিশাল রান তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় লখনউ সুপার জায়ান্টস। প্রথম ওভারের তৃতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন কাইল মেয়র্স। চতুর্থ ওভারে লোকেশ রাহুলদের জোড়া ধাক্কা দেন ওয়েন পার্নেল। এক বলের ব্যবধানে পর পর ফিরিয়ে দেন দীপক হুদা (৯) ও আগের ম্যাচের নায়ক ক্রুণাল পাণ্ড্যকে (০)। সবাই যখন ধরেই নিয়েছিলেন লখনউয়ের হার নিশ্চিত তখনই ব্যাট হাতে ম্যাচের রং বদলে দিলেন অজি ব্যাটার মার্কাস স্টোইনিস। দলকে বিপদ থেকে টেনে তোলার গুরুদায়িত্ব নিজের কাঁধে নিয়ে মাঠে চার আর ছক্কার ফুলঝুড়ি ছোটান। ২৩ বলে অর্ধশতরান করেন। শেষ পর্যন্ত কর্ন শর্মার বলে সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৬৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন স্টোইনিস।

অজি ব্যাটার আউট হতেই মাঠে নেমে ক্যালিপসোর ঝঙ্কারের পরিবর্তে তাণ্ডব শুরু করে দেন নিকোলাস পুরান। খুনি মেজাজে আরসিবির বোলারদের ঠ্যাঙাতে থাকেন। ১৫ বলে নিজের অর্ধশতরান করার পরে আরও মারমুখী হয়ে ওঠেন। লোকেশ রাহুলকে (২০ বলে ১৮) ফিরিয়ে লখনউকে জোর ধাক্কা দিতে চেয়েছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু অধিনায়ক ফিরলেও তাণ্ডব চালানো বন্ধ করেননি পুরান। শেষ পর্যন্ত পুরানকে থামান মহম্মদ সিরাজ। কিন্তু ততক্ষণে ১৯ বলে ৬২ রানের এক ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে গিয়েছেন ক্যারিবীয় ব্যাটার। পুরান সাজঘরে ফেরার পর দলকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা আয়ূষ বাদানি। ২৪ বলে ৩০ করে হিট উইকেট হয়ে তিনি ফেরেন। শেষের ওভারের দ্বিতীয় বলে মার্ক উড ও পঞ্চম বলে জয়দেব উনাদকাটের উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল লখনউ। তবে শেষ বল ব্যাটে না লাগাতে পারলেও দৌড়ে রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন আবেশ খান।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা