Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিধ্বংসী ব্যাটিং ত্রয়ীর, লখনউকে জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্য দিল বেঙ্গালুরু

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তিন ব্যাটারই অর্ধশতরান করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ঘরের মাটি ব্যাট হাতে জ্বলে উঠলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, বর্তমান অধিনায়ক ফাপ ডুপ্লেসি আর গ্লেন ম্যাক্সওয়েল। আর ওই ত্রয়ীর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে রানের পাহাড় গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে লখনউকে জয়ের জন্য ২১৩ রানের লক্ষ্য দিলেন বিরাটরা।

সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে আরসিবিকে ব্যাট করতে পাঠান লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে যায়। প্রথম থেকেই তাড়াহুড়ো না করে দেখেশুনে খেলতে থাকেন আরসিবির দুই অভিজ্ঞ ওপেনার বিরাট কোহলি ও অধিনায়ক ফাপ ডুপ্লেসি। ৩৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। এ নিয়ে আইপিএলে ৪৬ বার অর্ধশতরানের গণ্ডি  পেরোলেন কোহলি। ৯ ওভার শেষে আরসিবির রান দাঁড়ায় ৭০। শেষ পর্যন্ত দ্বাদশ ওভারে বল করতে এসে কোহলিকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন প্রবীণ স্পিনার অমিত মিশ্র। ৪৪ বলে ৬১ রানের (চারটি চার ও চারটি ছয়) এক অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক।

কোহলি ফেরার পরে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান আরসিবি অধিনায়ক ফাপ ডুপ্লেসি। তিনিও ৩৫ বলে অর্ধশতরান পেয়ে যান। এ নিয়ে আইপিএলে ২৭টি হাফ সেঞ্চুরি করার নজির গড়লেন প্রোটিয়া ব্যাটসম্যান। ডুপ্লেসির অর্ধশতরানের পরেই লখনউয়ের বোলারদের নির্দয়ভাবে প্রহার করতে থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। এক কথায় যাকে বলে প্রহারেণ ধনঞ্জয়। ২৪ বলে তিনটি চার আর পাঁচটি ছক্কার সাহায্যে অর্ধশতরান পেয়ে যান অজি ব্যাটার। ১৮ দশমিক ৪ ওভারেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় বেঙ্গালুরু। ইনিংসের শেষ লগ্নে বিধ্বংসী ম্যাক্সওয়েলকে (২৯ বলে ৫৯ রান) ফিরিয়ে দেন মার্ক উড। শেষ পর্যন্ত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ২১২ রান তোলে আরসিবি। অধিনায়ক ডুপ্লেসি ৪৬ বলে ৭৯ রানে ও দীনেশ কার্তিক এক রানে অপরাজিত থাকেন।

পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন হয়েছে, নন্দীগ্রামে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

অক্ষর-কুলদীপের মধ্যে মনোমালিন্য চরমে? হারের পর গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন দিল্লির অধিনায়ক

‘চুপ ছিলাম দলের স্বার্থে’, পরাজয়ের পর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কাঞ্চন মল্লিক

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…