Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: দল জেতায় খুশি হলেও, যশস্বীর প্রসংশায় রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত রবিবার চলতি আইপিএল-এ সবচেয়ে বড় অঘটনটা ঘটাল মুম্বই ইন্ডিয়ান্স, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই ম্যাচ মুম্বই জেতায় খুশি দলের অধিনায়ক রোহিত শর্মা। পাশাপাশি রোহিতের কণ্ঠে শোনা গেল আর এক তরুণ ক্রিকেটারের ভূয়সী প্রশংসা। তিনি আর কেউ নন, তিনি চলতি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে দূরন্ত পারফর্ম করা যশস্বী জয়সওয়াল।

যশস্বীর প্রশংসা করতে গিয়ে রোহিত বলেন, যশস্বী চলতি আইপিএল-এ দূরন্ত পারফর্ম করছেন। ওঁর মধ্যে ভবিষ্যতে তারকা হওয়ার সব গুণই রয়েছে। যে ভাবে তরুণ ক্রিকেটারদের মধ্যে থেকে ও উঠে আসছে তা সত্যিই অসাধারণ আমি যশস্বীর এই পারফরম্যান্সের জন্য ওঁকে ধন্যবাদ জানাই।

মুম্বই-এর বিরুদ্ধে ম্যাচে যশস্বী-র ব্যাট থেকে আসে ১২৪ রানের একটি ইনিং। যে ইনিংসে ছিল মাত্র ৬২ বল খেলে ১৬টি চার এবং ৮টি ছয়ের সাহায্যে এই রান করেন রাজস্থানের তরুণ ব্যাটার। এরপরই হিটম্যান বলেন, আমরা আশা করতে পারি যশস্বী খুব শীঘ্রই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবে।

হিটম্যান আরও বলেন, আমি গত মরশুম থেকে নজর রাখছি। চলতি মরশুমে ও পাওয়ারফুল ক্রিকেট খেলছে, তার একটাই কারণ যশস্বী জিমে গিয়ে নিজেকে অনেক পরিণত করেছে। তারই সুফল যশস্বী হাতে নাতে পাচ্ছে।

নিজের সেঞ্চুরি প্রসঙ্গে রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটারটি বলেন, আমি তখনও নিজেকে বিশ্বাস করতে পারিনি যে, ওই বাউন্ডারিটা মেরেই আমি শতরান পূর্ণ করতে চলেছি। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার সাফল্যের পিছনে আমি মনে করি কঠিন পরিশ্রমের ফল আমি পাচ্ছি। আমি এইভাবেই খেলে যেতে চাই।

যশস্বীর ভালো খেলার প্রশংসার পাশাপাশি রোহিত খুশি তাঁর দল জেতায়। কেননা এই ম্যাচে জয় যে তাঁদের আগামী ম্যাচে ভালো খেলার আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন হিটম্যান।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত