Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাহুলের দুর্দান্ত ব্যাটিং, তবু লখনউকে ১৫৯ রানে বেঁধে রাখল পঞ্জাব

লখনউয়ের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক লোকেশ রাহুল (৫৬ বলে ৭৪)।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: শুরুটা দারুণ করেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারল না লখনউ সুপার জায়ান্টস। শনিবার রাতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট  উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে লখনউয়ের দলটি। অধিনায়ক কে এল রাহুল ছাড়া বাকি কোনও ব্যাটসম্যানই তেমনভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। উল্টোদিকে প্রথম দিকে দাগ কাটতে ব্যর্থ হলেও শেষের দিকে নিয়ন্ত্রিত বল করে লখনউকে কম রানে বেঁধে রাখতে সক্ষম হয়েছেন পঞ্জাবের বোলাররা।   

লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক সাম কুরান। কিন্তু তাঁর ওই সিদ্ধান্তের সুবিধা তুলতে পারেননি দলের বোলাররা। প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক কে এল রাহুল ও কেইল মেয়র্স শুরু দেখেশুনে খেলতে শুরু করেন। ওপেনিং জুটিতে ৫৩ রান তোলেন দুজনে। অষ্টম ওভারে বল করতে এসে মেয়র্সকে (২৩ বলে ২৯) ফিরিয়ে জুটি ভাঙেন হরপ্রীত ব্রার। পাঁচ বল বাদে দীপক হুদাকে ৯৩ বলে ২ রান) ফিরিয়ে দিয়ে লখনউ শিবিরে ফের আঘাত হানেন সিকান্দার রাজা। এর পরে ক্রুনাল পাণ্ড্যকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান লখনউ অধিনায়ক।

আইপিএলে দ্রুততম চার হাজার রান করার নজির গড়ার পাশাপাশি ৪০ বলে নিজের অর্ধ শতরান পূর্ণ করেন কে এল রাহুল। যখন মনে হচ্ছিল দুজনে দলকে বড় রানের দিকে নিয়ে যাবেন ঠিক তখনই ১৫তম ওভারে বল করতে এসে পর পর দুই বলে ক্রুনাল (১৭) ও নিকোলাস পুরানকে (০) ফিরিয়ে লখনউকে জোড়া ধাক্কা দেন কাগিসো রাবাডা। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রাহুল ও মার্কাস স্টোইনিস। অষ্টাদশ ওভারে স্টোইনিসকে ফিরিয়ে দেন পঞ্জাব অধিনায়ক সাম কুরান। ১৫ দশমিক ৩ ওভারে দেড়শো রানের গণ্ডি ছোঁয় লখনউ। আর তার পরের বলেই লখনউ অধিনায়ককে (৫৬ বলে ৭৪)  সাজঘরে ফেরান আরশদীপ সিং। শেষ ওভারে প্রথমে কৃষ্ণাপ্পা গৌথাম (২ বলে ১) ও পরে যুধবীর সিংকে (০) ফেরান সাম কুরান। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৯  রান তোলে লখনউ। আয়ুষ বাদানি ৫ ও রবি বিষ্ণোই ৩ রানে অপরাজিত থাকেন।

এক সপ্তাহে তিনবার বুধের গতি পরিবর্তন, ৪ রাশির জাতকদের জীবনে উন্নতি

আজকের রাশিফল: পালাবদল হতেই রাজনীতিকরা সুখবর পাবেন, কর্মস্থলে মুখ বন্ধ রাখুন…

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ