দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL 2023: মুম্বইকে গুঁড়িয়ে দিয়ে ৫৫ রানে জয়ী গুজরাত

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: পাহাড়সম রান তাড়া করতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ। জয়ের জন্য ২০৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে গিয়ে ৯ উইকেটে ১৫২ রানেই থেমে গেল আইপিএলের সবচেয়ে সফল দলটির ইনিংস। ফলস্বরূপ গুজরাত টাইটান্সের কাছে ৫৫ রানে হারের চরম লজ্জা পেতে হলো রোহিত শর্মাদের। গুজরাতের হয়ে নূর আমেদ আর রশিদ খানরা বল হাতে ভেঙে দেন মুম্বইয়ের ব্যাটিং মেরুদণ্ড।

মঙ্গলবার রাতে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুভমন গিলের অর্ধশতরান আর ডেভিড মিলার- অভিনব মনোহরদের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে গুজরাত টাইটান্স। ওই পাহাড়সম রান টপকানোর জন্য মুম্বইয়ের একটা বড় রানের জুটি প্রয়োজন ছিল। কিন্তু মুম্বইয়ের কোনও ব্যাটারই এদিন সঠিকভাবে জ্বলে উঠতে পারেননি। নিয়মিত উইকেট পড়ার ফলে বড় রানের পার্টনারশিপ গড়তে পারেনি রোহিত শর্মারা। জয়ের জন্য ২০৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মাত্র দুই রান করে হার্দিক পাণ্ড্যর বলে সাজঘরে ফেরেন মুম্বইয়ের অধিনায়ক। ইশান কিষাণও (১৩) দ্রুত ফেরেন। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা তিলক ভার্মা কোনও ইমপ্যাক্ট ফেলতে পারেননি। মাত্র দুই রান করে ফেরেন। নিয়মিত উইকেট পতনের মাঝে একা কুম্ভ হয়ে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন ক্যামেরন গ্রিন (২৬ বলে ৩৩)। কিন্তু ১১তম ওভারে বল করতে এসে মুম্বইকে জোড়া ধাক্কা দেন নূর আমেদ। প্রথমে ক্যামেরন গ্রিন (২৬ বলে ৩৩) ও পরে টিম ডেভিডকে (০) সাজঘরে ফেরান।

যাঁর ওপরে অনেক ভরসা করেছিলেন মুম্বইয়ের সমর্থকরা সেই সূর্যকুমার যাদব আশা জাগিয়েও বড় রানের ইনিংস খেলতে পারেননি। চালিয়ে খেলতে গিয়ে নূর আমেদের বলে তাঁর হাতে কট বিহাইন্ড হয়ে আউট হয়ে যান। সূর্যের আবদান ১২ বলে ২৪। নেহাল ওয়াধেরা কিছুটা চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত মোহিত শর্মার বলে সাজঘরে ফেরেন তিনি (২১ বলে ৪০ রান)। সঙ্গে সঙ্গেই মুম্বইয়ের দেওয়াল লিখন স্পষ্ট হয়ে যায়। পীযূষ চাওলা ১২ বলে ১৮ ও অর্জুন তেণ্ডুলকর ৯ বলে ১৩ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান তোলে মুম্বই। গুজরাতের হয়ে নূর আমেদ তিনটি উইকেট নিয়েছেন।    

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ