Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL- 2023: ওয়ার্নার-মার্শদের পেপ টক সৌরভের

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এর আসরে এখন অবধি সব থেকে খারাপ পারফরম্যান্স করেছে দিল্লি ক্যাপিটালস। এখনও অবধি পৃথ্বি শ-রা মোট পাঁচটা ম্যাচ খেলেছে। তার মধ্যে একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পারেননি তাঁরা। ফলে লিগ টেবিলের একদম শেষ স্থানটিতে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস।

যদি দেখা যায় যে আইপিএল-এ কি রকম দল গড়েছে দিল্লি, তাহলে দেখা যাবে দলে আছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ আনরিখ নার্খিয়ার মতো তারকা ক্রিকেটাররা। তা সত্ত্বেও দিল্লির এইরকম বেহাল অবস্থা দেখে কার্যত হতাশ দিল্লির টিমের কর্তা-ব্যক্তিরা।

দলের পাশাপাশি দলনায়ক ওয়ার্নারকে নিয়েও উঠেছে সমালোচনার ঝড়। কেউ কেউ বলছেন দলের যখন এইরকম অবস্থা তখন দলনায়ক হিসেবে ওয়ার্নারের উচিৎ দলকে আগলে রাখার। কিন্তু তার বদলে ওয়ার্নারকেই নিয়েই আগলাতে হচ্ছে কর্মকর্তাদের।

তাই এই অবস্থায় দলকে টেনে উপরের দিকে তোলার জন্য খেলোয়াড়দের পেপ টক দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওয়ার্নার, মিচেল মার্শদের উদ্দে্শে সৌরভের বার্তা, এসো আমরা সবাই মিলে দলকে এই ব্যর্থতার হাত থেকে রক্ষা করি। দলনায়কের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দিই। এবা যদি আমরা পরের ম্যাচগুলিতে সবাই মিলে সঙ্ঘবদ্ধভাবে লড়াই করতে পারি, তাহলেই পরের ম্যাচ থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো।

আরও জানতে পড়ুন: অন্নপূর্ণা অভিযানে গিয়ে নিখোঁজ বলজিৎকে উদ্ধার  উদ্ধারকারীদের

উল্লেখ্য, আইপিএল-এর আসরে বাকি ৯টি ম্যাচ রয়েছে দিল্লির হাতে। সেই ম্যাচগুলির মধ্যে যদি দুটি ম্যাচ সৌরভ-পন্টিংয়ের দল পরাজয়ের মুখ দেখে, তাহলে প্লে-অফে যাওয়ার আর কোনও আশাই থাকবে না ওয়ার্নারদের কাছে।

তবে কঠিন এই পরিস্থিতির মধ্যেও হাল ছাড়তে নারাজ মহারাজ। তাঁর মতে, এমনও তো হতে পারে, দিল্লির হাতে থাকা বাকি ৯টি ম্যাচের প্রত্যেকটিতেই জয় ছিনিয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করে নিল তাঁর দল।

সৌরভের এই পেপ টকে কতটা উজ্জ্বীবিত হয়ে দিল্লি ক্যাপিটালস মাঠে নামে তা পরের ম্যাচেই দেখা যাবে।

আজকের রাশিফল: পালাবদল হতেই রাজনীতিকরা সুখবর পাবেন, কর্মস্থলে মুখ বন্ধ রাখুন…

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি