IPL-2023: নাইটদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও টপ অর্ডার ব্যাটসমানরাই ভরসা হায়দরাবাদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত ১৪ই এপ্রিল চলতি আইপিএল-এ সানরাইজার্স-এর বিরুদ্ধে প্রথম সাক্ষাতেই হারতে হয়েছিল নীতিশ রানার কলকাতা নাইট রাইডার্সকে। আগামী বৃহস্পতিবার ফের সেই হায়দরাবাদের বিরুদ্ধেই দ্বিতীয় ম্যাচে নাইটরা মুখোমুখি হবে। সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগে নাইটদের যে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের দিয়ে চাপে ফেলার কৌশল অবলম্বন করা হবে বলেই হায়দরাবাদ টিম সূত্রে খবর। এই ম্যাচের আগে দুটি দলই কিন্তু লিগ টেবিলে রয়েছে আট এবং নয় নম্বর স্থানে। কাজেই প্লে অফে যেতে গেলে বৃহস্পতিবার ম্যাচে জিততেই হবে দুই দলকেই।

কেকেআর-এর বিরুদ্ধে জয় পেতেই সানরাইজার্স হায়দরাবাদ দলের ব্যাটিং লাইন আপে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সূত্রের খবর, ব্রুক-এর সঙ্গে ওপেনার হিসেবে দেখা যেতে পারে মায়াঙ্ক আগরওয়ালকে। কেননা, অভিষক শর্মার পারফরম্যান্স আগের ম্যাচে খুশি করতে পারেননি টিম ম্যানেজম্যান্টকে।

কেননা টিম ম্যানেজম্যান্ট চাইছেন ওপেনিং জুটিতে কমপক্ষে ১১০ রান যাতে ওঠে। কেননা রাহুল ত্রিপাঠি সেইভাবে রান না পেলেও তাঁর জায়গায় আপাতত অন্য কোনও ব্যাটসম্যান নেই বলে তাঁকে খেলাতে বাধ্য হচ্ছে দল। মার্করামের অধিনায়কত্ব এবং পারফরম্যান্স খুশি ম্যানেজম্যান্ট। কিন্তু নাইটদের বিরুদ্ধে প্রথম ম্যাচে শতরানকারী হ্যারি ব্রুক কিন্তু আর সেইভাবে রান পাচ্ছেন না। কাজেই তাঁকে নিয়েই যথেষ্ট চিন্তিত টিম ম্যানেজম্যান্ট। কাজেই একটা সময় ব্রুককে মিডল অর্ডারে নামিয়ে আনার কথা ভাবা হলেও দলের স্বার্থে তা করা হয়নি।

আরও জানতে পড়ুন: মেসির সঙ্গে আর চুক্তি বাড়াতে রাজি নয় পিএসজি

অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হায়দরাবাদ দলের বোলিং লাইন আপও ক্ষতির সম্মুখীন হয়েছে একথা মেনে নিচ্ছেন টিম ম্যানেজম্যান্ট।

ওপর বোলার নবাগত উমরান মালিক ইতিমধ্যেই পাঁচটি উইকেট দখলে নিয়েছেন সাতটি ম্যাচে। সুতরাং তাঁর ওপর এখনই আস্থা হারাচ্ছেন না টিম কর্তারা। মোদ্দা কথা নাইটদের বিরুদ্ধে ব্যাটিং পারফরম্যান্স দিয়েই ম্যাচ জিততে চাইছে সানরাইজার্স হায়দরাবাদ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা