IPL-2023: গুজরাটের বিরুদ্ধে মাঠে নামার সময় দুটি শট নিয়ে চিন্তায় ছিলাম: সূর্য

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ গত শুক্রবার গুজরাট টাইটান্স মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। এই ম্যাচে দূরন্ত খেলে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। এই ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার সূর্য কুমার যাদব সাংবাদিকদের মুখোমুখি। সেখানেই এই ম্যাচ নিয়ে কথা বলেন সূর্য।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুম্বই ইন্ডিয়ান্সের এই ব্যাটার বলেন, গুজরাটের বিপক্ষে মাঠে নামার আগে আমরা আরসিবির বিপক্ষে খেলেছিলাম। সেই ম্যাচে আমি সেঞ্চুরি পাইনি ঠিক কথাই, কিন্তু ভালো রান পেয়েছিলাম। সেই পারফরম্যান্সটাই আমি গুজরাটের বিরুদ্ধেও করতে পেরেছি। এবং সবচেয়ে বড় কথা আমি খুশি আমার সেঞ্চুরির পাশাপাশি আমার দল জেতায়।

এরপরই নিজের খেলা সম্বন্ধে বলতে গিয়ে সূর্য বলেন, গুজরাটের বিপক্ষে মাঠে নামার সময় আমার মাথায় দুটি শট নিয়ে বিশেষ করে ভাবছিলাম। এবং ঠিকই করেছিলেন ওই দুটি শটের ওপর বিশেষ নজর দেবো।  কেননা মাঠে কুয়াশা থাকার দরুণ ওই শটগুলি নিতে গিয়ে যাতে কোনওরকম অসুবিধা না হয়। তাই  ওই শটগুলিই নিয়েই তিনি ম্যাচের আগে যথেষ্ট অনুশীলন করেছেন বলেই কোনওরকম লুকোচুরি না খেলে স্পষ্ট জানালেন সূর্য।

গত দুটি ম্যাচে অভাবনীয় সাফল্যের পর পরই সূর্য চলতি আইপিএল-এ ব্যাটিং-এর তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন। মোট ১২টি ম্যাচে তাঁর রানসংখ্যা ৪৭৯। অ্যাভারেজ হল ৪৩.৫৪ এবং স্ট্রাইকরেট ১৯০.৮৩। একটা সেঞ্চুরির পাশাপাশি সূর্যর ঝুলিতে রয়েছে চারটি হাফ সেঞ্চুরিও।

উল্লেখ্য, গত শুক্রবার ম্যাচে গুজরাটের বিপক্ষে মুম্বই প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২১৯ রানের টার্গেট দেয়। এবং শেষ বেলায় গুজরাট টাইটান্সের হয়ে রশিদ খানের অনবদ্য ব্যাটিং-এর জোরে ১৯১ রান গড়তে সক্ষম হয় হার্দিক পাণ্ডিয়ার দল। এবং শেষ পর্যন্ত ম্যাচটি ২৭ রানে জিতে যায় মুম্বই।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের