Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: ঘরের মাঠেও বিরাটদের বিরুদ্ধে জয় ধরে রাখতে মরিয়া পাঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি :  চলতি আইপিএল-এ বৃহস্পতিবার প্রথম ম্যাচে শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস মুখোমুখি হবে বিরাট কোহলি-ডুপ্লেসিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বেঙ্গালুরু এই মুহূর্তে রয়েছে লিগ টেবিলের অষ্টম স্থানে। পাঁচটি ম্যাচ তারা খেলেছে। দুটিতে জিতেছে, তিনটিতে হেরেছে। অন্য দিকে পাঞ্জাব রয়েছে পাঁচ নম্বর স্থানে। পাঞ্জাব জিতেছ তিনটি ম্যাচে। হেরেছে দুটিতে।

এই ম্যাচের আগের ম্যাচেই ডুপ্লেসিদের হারতে হয়েছে ধোন্নির চেন্নাই বাহিনীর কাছে। সেই ম্যাচে রান পাননি কোহলি। তবে অধিনায়ক ডুপ্লেসি ও ম্যাক্সুয়েল রানের মধ্যে ছিলেন। বেঙ্গালুরু দলটি ব্যাটিং-য়ে মূলত এই তিনজনের ওপরই মোস্ট ডিপেন্ডবল। বিরাট চেন্নাইয়ের বিপক্ষে রান না পেলেও রান পেয়েছিলেন আগের দিল্লি ম্যাচে। কাজেই কোহলি কখন যে ছন্দে ফিরবেন তা বলা মুশকিল। তবুও বিরাটকে আলাদা করেই সমীহ করতেই হবে। পাঞ্জাব দলটা মূলত ব্যাটিংয়ে শিখর ধাওয়ানের ওপর নির্ভরশীল। ধাওয়ান যদি একান্তই বৃহস্পতিবার না খেলেন তাহলে কিন্তু দায়িত্ব নিতে হবে সিকান্দর রাজা-শর্টদের।

আরও জানতে পড়ুন : ম্যান সিটির নতুন প্রস্তাব হলান্ডকে

কেননা মোহালির আইএস বিন্দ্রার পিচ রিপোর্ট অনুযায়ী এই পিচ ব্যাটারদের পক্ষে সহায়ক হলেও স্পিনাররাও সহযোগিতা পাবেন। কাজেই বৃহস্পতিবারের ম্যাচেও টস একটা বিরাট ফ্যাক্টর হবে দুই অধিনায়কের কাছেই।

পাঞ্জাব দলটার বোলরারা ছন্দে আছেন। বিশেষ করে রাবাডা, কারেন, অর্শদীপ যদি আজকের ম্যাচে বড় ভূমিকা নিতে পারেন তাহলে ম্যাচ থেকে হয়তো পুরো পয়েন্টই পেতে পারেন শিখররা।

অন্য দিকে বিরাটদের বোলিং বিভাগও যথেষ্ট ছন্দে আছে। অধিকাংশ বোলারই উইকেট পাচ্ছেন প্রতিটি ম্যাচে। তাই শিখরদেরও সেইভাবে ব্যাট করতে হবে। না হলে কিন্তু সমূহ বিপদ বাড়বে বইকি কমবে না।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত