IPL-2023: নাইটদের মতো পাঞ্জাবকেও হারাতে মরিয়া মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে পাঞ্জাব কিংস। লিগ টেবিলে দুটি দলের অবস্থান বর্তমানে ৬ এবং ৭ নম্বরে। মুম্বই দল ৫টি ম্যাচ খেলে ৩টি তে হেরেছে, জিতেছে ২টিতে। অন্য দিকে পাঞ্জাব দল ৬টি ম্যাচ খেলেছে। তাদের হার এবং জিতের পরিমাণ সমান সমান। অর্থাৎ ৩-৩। এই অবস্থায় শনিবার দুই দলই চাইছে ম্যাচ জিতে লিগ টেবিলের ওপের দিকে যাওয়ার।

শক্তির বিচারে যদি দেখা হয় তাহলে দেখা যাবে দুই দলের ভারসাম্য সমান-সমান। পাঞ্জাব দলে শিখর ধাওয়ান না থাকাতে ব্যাটিং লাইন আপে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে বাকি ব্যাটসম্যানরা আগের ম্যাচে তা শূণ্যতা ভরাট করতে পারেননি। ধাওয়ানের পরিবর্ত হিসেবে একমাত্র প্রভিশরণ সিং কিছুটা ছন্দে রয়েছেন। বাকিদের ফর্ম নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন টিম ম্যানেজমেন্ট। কেননা চলতি আইপিএল-এ শুরুটা দুর্দান্তভাবেই করেছিল পঞ্চনদের দলটি। ম্যাচ যত এগিয়েছে, ততই হারিয়ে গিয়েছে পাঞ্জাব দলটি।

ব্যাটিং-এর পাশাপাশি বোলিং লাইন আপে সফল বলতে তরুণ মিডিয়াম পেসার অর্শদীপ সিং, হরপ্রীত সিং বেরারও সাম কারেন। বাকিদের পারফরম্যান্স আশানুরূপ নয়। কাজেই মুম্বই-এর বিরুদ্ধে জিততে গেলে পুরো দলটাকেই কিন্তু নিজেদের সেরাটা দিতে হবে।

আরও জানতে পড়ুন: সেরা ক্যাচ নির্বাচিত না হওয়ায় আক্ষেপ ধোনির

Published by:

অন্য দিকে মুম্বই-এর অবস্থাও আইসিইউ-তে থাকা রোগীর মতো। একা কোনও কোনও ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠছেন তিলক ভার্মা। হিটম্যান থেকে বাকিরা সবাই আয়ারাম আর গয়ারাম হলেও শেষ ম্যাচে নাইটদের বিরুদ্ধে রান পেয়েছেন ইষাণ। কাজেই শনিবার তাঁর ওপর অনেকটাই ভরসা করবেন মুম্বই। মন্দের ভালো অবস্থায় আছেন সূর্য কুমার। কাজেই পাঞ্জাবের বিরুদ্ধে এই দুই ব্যাটারই ভরসা বাণিজ্য নগরীর। হিটম্যান রান পেলে তা হবে লটারিতে প্রথম পুরস্কার পাওয়ার মতো।

বোলিং বিভাগে মুম্বই এবার একেবারেই ব্যাকফুটে। কেননা অভিজ্ঞ বোলার যাঁরা আছেন, তাঁরা কেউই ছন্দে নেই। পীযূশ চাওলা, ক্যামরন গ্রিন, জানসেন, সোকেনরা মাঝে মাঝেই ছন্দ হারাচ্ছেন। যা কপালে চিন্তার ভাঁজ ফেলছে মুম্বই দলের কর্তাদের। নবাগত অর্জুন এখন পরিণত নন। 

তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছেন একান্ত যদি শনিবারের ম্যাচেও শিখর ধাওয়ান মাঠে না নামেন, তাহলে অনেকটাই ব্যাকফুটে চলে যাবে পাঞ্জাব দলটি।  যেহেতু খেলাটার নাম ক্রিকেট অনেক কিছুই অঘটন ঘটতে পারে। কাজেই ম্যাচ যে জিতুক না  কেন  সেই দলকে কিন্তু নিজেদের সেরাটা দিয়েই বাজিমাত করতে হবে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা