IPL-2023: জরিমানার কবলে পড়লেন বিরাট কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি: চেন্নাস্বামী স্টেডিয়ামে গত সোমবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল বিরাট কোহলিরা। এই ম্যাচের শেষেই জরিমানার কবলে পড়লেন বেঙ্গালুরু ক্রিকেটার। তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ টাকা কেটে নেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে কোহলি আইপিএল-এর নিয়ম লঙ্ঘন করেছেন। যারজন্যই তাঁকে শাস্তি পেতে হল।

কোহলির জরিমানার প্রসঙ্গে টাটা আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, আইপিএল-এর নিয়ম অনুসারে ২.২ ধারায় যে নিয়মটি রয়েছে সেটিই মিঃ কোহলি লঙ্ঘন করেছেন। এবং এই ব্যাপারে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়েছে।

আরও জানতে পড়ুন : মার্করাম ও রোহিত দুই অধিনায়কই চাইছেন জয় ধরে রাখতে

ওই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে কিছু না উল্লেখ থাকলেও রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ মনে করছেন যে, ম্যাচের ১৭তম ওভারে সিএসকে ব্যাটসম্যান শিভম দুবে মহম্মদ সিরাজের বলে ক্যাচ আউট হন। এবং তারপরই কোহলির যে উচ্ছ্বাসের মাত্রা দেখা গিয়েছিল সেটি মাত্রাতিরিক্ত বলেই তাঁকে জরিমানার কবলে পড়তে হল।

উল্লেখ্য, বিরাট চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে একেবারেই রান পাননি। মাত্র ৬ রানের মাথায় আকাশ সিং-এর বলে বোল্ড আউট হয়ে তাঁকে প্যাভেলিয়নে ফিরে যেতে হয়। এটা কিছুতেই মেনে নিতে পারেননি বিরাট। তাঁর আউট হওয়ার পরই বেঙ্গালুরু বেশ চাপে পড়ে যায়। এবং শেষ পর্যন্ত ২২৭ রানের টার্গেট তুলতে ব্যর্থ ডুপ্লেসিরা।

প্রসঙ্গ, চেন্নাই-এর হয়ে দূরন্ত ব্যাট করেন ডেভন কনওয়ে। ৪৩ বলে ৮৩ রান করেন তিনি। এবং তাঁকে যোগ্য সহযোগিতা করেন শিভম দুবে। ২৭ বলে ৫২ রান করেন শিভম। এই দুজনের জন্য বেঙ্গালুরুকে ৬ উইকেট হারিয়ে চেন্নাই ২২৭ রানের টার্গেট দেয়। শেষ পর্যন্ত বেঙ্গালুরুর হয়ে ম্যাক্সুওয়েল ও ডুপ্লেসি আপ্রাণ চেষ্টা করলেও তা সফলতা পায়নি। ৮ রানে চেন্নাই-এর কাছে হার মানতে হয় ডুপ্লেসিদের।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা