দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL -2023: নাইটদের কাছে ম্যাচ হেরে বিস্ফোরক বিরাট

নিজস্ব প্রতিনিধি:  চেন্নাস্বামী স্টেডিয়ামে গত বুধবার কলকাতা নাইট রাইডার্সদের বিপক্ষে ২১ রানে ম্যাচ হারতে হয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এরপরই ম্যাচ শেষে বিস্ফোরক মন্তব্য করলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। বিরাট বলেন, এই ম্যাচে ব্যাঙ্গালুরুকে হারতে হয়েছে খারাপ বোলিং এবং ফিল্ডিং-এর জন্য।

বিরাট আরও বলেন, প্রফেসনাল ক্রিকেটে এত খারাপ বোলিং এবং ফিল্ডিং করে কখনও ম্যাচে জেতা সম্ভব না। তাই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আমরা ম্যাচটাতে জয় পাইনি এটাই আমাদের পরাজয়ের অন্যতম কারণ।

ব্যাটিং নিয়ে বলতে গিয়ে বিরাট বলেন, টি-২০ ক্রিকেটে ৪-৫ ওভার অত্যন্ত ভাইটাল ওভার। যেখানে অন্তত ২৫-৩০ রান দরকার হয়। সেখানে আমাদের ব্যাটিং পারফরম্যান্স ভালো হয়নি। রান তাড়া করতে গিয়ে একের পর উইকেট আমাদের হারাতে হয়েছে। যার ফলেই ম্যাচটা হাতছাড়া হয়েছে। তাই ব্যাটারদের খেয়াল রাখতে হবে সব সময় হিট করে রানা তোলাটা ঠিক নয়, মাঝে মাঝে ১-২ রানের দিকেও নাজর রাখা উচিত।

উল্লেখ্য, চিন্নাস্বামী স্টেডিয়ামে গত বুধবারও স্পিন ম্যাজিক ব্যবহার করে বেঙ্গালুরুকে বধ করেছে। যেটা তারা ঘরের মাঠে করেছিল। ব্যাটসম্যান হিসেবে জেসন রয়-এর ২৯ বলে ৫৬ রান যে নাইটদের ২০০ রান করতে অনেকটাই সাহায্য করেছে বলে মনে করেন বিরাট।

তাঁর মতে ২০১ রান টার্গেটটা খুব একটা বেশি নয়। কিন্তু ডুপ্লেসি ও ম্যাক্সুয়েল খুব অল্প রানে প্যাভিলয়নে ফিরে যাওয়ায় সেটা আমাদের পক্ষে লক্ষ্য পূরণ করা আর সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ডিপ মিড উইকেটে ভেঙ্কটেশের হাতে আমার ধরা পড়াটাই এই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ