IPL-2023-সফলতার জন্য ঘরোয়া ক্রিকেটকে কৃতিত্ব দিলেন যশস্বী

Share:

নিজস্ব সংবাদদাতা: ২০২৩-এর আইপিএল (IPL) সব শুরু হয়েছে দিন কয়েক আগে। ইতিমধ্যেই ক্রিকেটের এই মেগা ইভেন্টে নজর কেড়েছেন দু-তিন তরুণ ভারতীয় ক্রিকেটার। এঁদের মধ্যে অবশ্যই নাম থাকবে রাজস্থান রয়্যালস-এর তরুণ ক্রিকেটার যশস্বী জয়শওয়ালের।

কিভাবে নিজের এই সাফল্যের শিঁড়িতে উত্তরণ সেই সম্বন্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তরুই এই ক্রিকেটার বলেন, প্রত্যেক খেলোয়াড়রের কাছে স্বপ্ন থাকে দেশের হয়ে বিশ্বকাপ খেলার। আমি গর্বিত আমি সেই সুযোগ পেয়েছি। তবে সিনিয়র দলের হয়ে এখনও আমার খেলা না হলেও দেশের হয়ে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে আমি খেলেছি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের অভিজ্ঞতাই আজ আমার আইপিএল-এর মতো আসরে সফলতার পিছনে অন্যতম কারণ।

এর পাশাপাশি রাজস্থান দলের এই বাঁ হাতি ব্যাটারটি আরও বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে ভালো পারফরম্যান্স করার পাশাপাশি গত ২০২২-২৩ মরশুমে ইরানি ট্রফিতেও নজরকাড়া পারফরম্যান্স করেছিলাম আমি। এটাও আজ আমার সফলতার পিছনে অন্যতম কারণ।

উল্লেখ্য, ওই মরুশুমে ইরানি ট্রফিতে আউটস্যান্ডিং পারফরম্যান্স ছিল যশস্বীর। গড়েছিলেন নতুন রেকর্ড। ৩৫৭ রানের স্কোর শোভা পেয়েছিল তাঁর নামের পাশে।

ইরানি ট্রফিতে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩৫৭ রান। এছাড়া মুম্বই-এর হয়ে বিজয় হাজারে ট্রফিতে মাত্র ৬টি ম্যাচ খেলে যশস্বী রান করেছিলেন ৩৯৬ রান।

পিছিয়ে ছিলেন না রঞ্জি ট্রফিতেও। পাঁচটি ম্যাচ খেলে যশস্বী করেছিলেন ৩১৫ রান। রঞ্জি ট্রফির ইতিহাসে এর আগে মাত্র তিনজন ব্যাটসম্যানের এই নজির ছিল। এরপর যশস্বী মুস্তাক আলি ট্রফিতে ১০ ম্যাচ খেলে ২৬৬ রান করেছিলেন, যা মুস্তাক আলি ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান।

ঘরোয়া ট্রফগুলিতে এইরকম দারুণ ছন্দে থাকার ফলেই যশস্বীর কাছে তাঁর দলের ম্যানেজমেন্টের প্রত্যাশা যে থাকবেই তা আর বলার অপেক্ষা রাখে না। যশস্বীও অবশ্য সেই আস্থার প্রতি পূর্ণ মর্যাদা রেখেছেন। চলতি আইপিএল-এ রাজস্থানের হয়ে এখন অবধি একটি ম্যাচ খেলেছেন উত্তরপ্রদেশের এই তরুণ ক্রিকেটারটি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৩৭ বলে ৫৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে।

আরও জানতে পড়ুন: জেসন রয়কে নিল নাইটরাhttps://www.live.eimuhurte.com/sports/new-player-sign-kkr/

২১ বছরের এই তরুণ আইপিএল-এ তাঁর সাফল্যের যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন রাজস্থান টিম ম্যানেজমেন্ট, দলের অধিনায়ক সঞ্জু স্যামসন, জশ বাটলারদের। কেননা তাঁরা যেভাবে আমার ভুলভ্রান্তিগুলো শুধরে দিয়ে সাহায্য করেছেন তার জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। বাটলার এবং সঞ্জু ভাই কোনও সময়ই আমার ওপর যাতে বাড়তি চাপ না আসে সেদিকে সদা সচেষ্ট থাকেন। এবং তাঁরা আমাকে স্পষ্টই জানিয়েছেন, কোনও চাপ নয়, তুমি তোমার নিজের খেলাটা খেলে যাও, প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করো না। দেখবে তুমি আরও সফলতা পাবে। তাঁদের এই বাণীকে সামনে রেখেই আমি এগিয়ে চলেছি। অবশ্য এঁদের পাশাপাশি আমি আরও একজন কৃতিত্ব দিতে চাই তিনি হলেন কুমার সাঙ্গাকারা। উল্লেখ্য, যশস্বীকে প্রথম ২০২০ সালে ২.৪ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিলেন রাজস্থান টিম ম্যানেজমেন্ট।  

ঘরোয়া ক্রিকেটে যশস্বীর উত্থান মুম্বই দলের হয়ে। যশস্বী মনে করেন ঘরোয়া টুর্নামেন্টগুলিতে একের পর এক ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স করতে পারলেই সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার সুযোগ তাঁকে দেবেন নির্বাচকরা। এই প্রসঙ্গে যশস্বীর স্পষ্ট কথা, আমি ছোটো খেলায় গোল করাতে বিশ্বাসী নয়, আমার টার্গেট হয় বড় খেলায় গোল করা। আর তারজন্যই আমি দিনরাত পরীশ্রম করে চলেছি। যাতে আমার লক্ষ্য স্থির থাকে। আমার ধারণা আমি এই লড়াই একদিন না একদিন জয় করতে পারবোই।  

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা