IPL-2023: বুমরাহ দলে থাকলে এই মুম্বই দলটা অন্যরকম লাগতো: জাহির খান

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এ মুম্বই দলের হয়ে খেলতে পারেননি পেস বোলার যশপ্রীত বুমরাহ। আর তাঁর অভাব মুম্বই দলটা প্রতি পদে বুঝতে পারছে। এমনটাই মত প্রাক্তন জাতীয় পেসার জাহির খানের। বর্তমানে আইপিএল-এর লিগ টেবিলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে। আগামী রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই দলটা গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচ খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে হাতের চোটের কারণে চলতি আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন পেসার যশপ্রীত বুমরাহ। বিগত বছরগুলিতে মুম্বই দলের সাফল্যের অন্যতম প্রধান কাণ্ডারী ছিলেন তিনি। বুমরাহ আইপিএল-এ মুম্বই-এর হয়ে ১২০টি আইপিএল ম্যাচ খেলেছেন। এবং উইকেট নিয়েছেন ১৪৫টি।

জাহির আরও বলেন, বুমরাহর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে না খেলাটা সত্যিই দুর্ভাগ্যজনক। কেননা বুমরাহ একজন ম্যাচ উইনার প্লেয়ার। এবং ও মুম্বই দলের বোলিং লাইনআপের যথেষ্ট অভিজ্ঞ এক বোলারও বটে। বুমরাহর বদলি হিসেবে যাঁকে নেওয়া হয়েছে, সেই পীযূশ চাওলা অনেকটাই চেষ্টা করছে বুমরাহর অভাব মিটিয়ে দিতে। কেননা ইতিমধ্যে পীযূশ ২০টি উইকেটও ঝুলিতে পুড়ে নিয়েছেন মাত্র ২০টি ম্যাচ খেলে। কিন্তু তবুও যেন কোথাও বুমরাহর অভাবটা চোখে পড়ছে।

আরও জানতে পড়ুন: ডি মারিয়ার সঠিক মূল্যায়ন হয়নি  বলে মত মোরাতার

জাহির আরও বলেন, যেহেতু পীযূশ এই মুহূর্তে দলের অন্যতম একজন সিনিয়র বোলার, তাই ও দায়ীত্ব নিয়েই গোটা বিভাগটা দেখছে। সুতরাং পীযূশকে এক কটিন দায়িত্ব পালন করতে হচ্ছে। যেখানে দুটি দিকেই জড়িয়ে আছে দলের স্বার্থ।

এখন দেখার পীযূশ এই গুরু দায়িত্ব শেষ অবধি পালন করে দলকে ট্রফি জয়ের স্বাদ পাইয়ে দিতে পারেন কি না।

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২