IPL-2023:বেটিংয়ের অভিযোগে থানে থেকে গ্রেফতার ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এর ফাইনাল ম্যাচ রবিবার অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তার দুদিন আগে মুম্বইয়ের থানের একটি চায়ের দোকান থেকে ৫ ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার গোপন সূত্রে থানে পুলিশের কাছে খবর যায়, থানের মিরা রোডের কাছে একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি চলতি আইপিএল-এর ম্যাচ নিয়ে অনলাইন বেটিং চক্র চালাচ্ছে। এরপরই গত শুক্রবার রাতে পুলিশ গোপেন হানা দেয় থানের মিরা রোড সংলগ্ন ওই চায়ের দোকানে। সেখান থেকেই ওই ৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারপর সেখান থেকে ওই ব্যক্তিদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় বলে নভগর পুলিশের এক অফিসার জানিয়েছেন।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বেটিং চক্র পরিচালনা করার বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ল্যাপটপ এবং মোবাইল ফোনও।

ধৃতদের বিরুদ্ধে আইপিসি ইন্ডিয়ান টেলিগ্রাফ ধারায় বে-আইনি বেটিং চক্র চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং এই চক্রের সঙ্গে আরও কোনও ব্যক্তি জড়িত আছে কি না তাও খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আইপিএল-এর ম্যাচ নিয়ে সদা সক্রিয় হয় বিভিন্ন বেটিংচক্র। এর আগেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেটিং চক্রের অভিযোগে গ্রেফতার করা হয় বেশ কিছু ব্যক্তিকে। এবারও আইপিএল নিয়ে বিভিন্ন বেটিং রুখতে সদা সচেষ্ট ছিল দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসন। তারই সাফল্য মিললো মুম্বইয়ের থানেতে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা