টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠাল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: গোলাপি শহরে আজ বৃহস্পতিবার আইপিএলের যুদ্ধে মুখোমুখি দুই পড়শি রাজ্যের দল রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। টসে জিতে ইতিমধ্যে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। যুযুধান দুই দল ভিন্ন লক্ষ্য নিয়েই মাঠে নামছে। সঞ্জু স্যামসনদের লক্ষ্য বড় ব্যবধানে জিতে চেন্নাই সুপার কিংসকে টপকে শীর্ষ স্থান দখল। আর ঋষভ পন্থদের লক্ষ্য হচ্ছে আইপিএলে প্রথম জয় পাওয়া।

চলতি আইপিএলের আসরে প্রথম ম্যাচেই বড় সড় জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস। লখনউ সুপার জায়ান্টসকে ২০ রানে হারিয়ে দিয়েছিল। ওই ম্যাচে ৫২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। তাছাড়া রায়ান পরাগও ২৯ বলে ৪৩ রান করেছিলেন। ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা ও যজুবেন্দ্র চাহালরা নিয়ন্ত্রিত বল করেছিলেন। উল্টোদিকে প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে চার উইকেটে হার শিকার করতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু দীর্ঘদিন বাদে মাঠে নেমে প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেননি। মাত্র ১৮ রান করে সাজঘরে ফিরেছিলেন। ফলে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

দিল্লি দলে রয়েছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শাই হোপদের মতো ব্যাটার। যারা যে কোনও দিন ম্যাচের রং পাল্টে দিতে পারেন। কুলদীপ যাদব, অক্ষর পটেলের মতো ভারতীয় দলে খেলা দুই স্পিনার রয়েছেন। বল হাতে যে কোনও মুহুর্তে ভেল্কি দেখাতে পারেন। ব্যাটিং ও বোলিংয়ের ক্ষেত্রে রাজস্থান রয়্যালসও বেশ শক্তিশালী।

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের