লখনউকে হারিয়ে প্লে-অফে পঞ্জাবের মুখোমুখি বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ব্যর্থ গেল ঋষভ পন্থের অপরাজিত শতরান। জল গেল মিল মার্শের বিধ্বংসী ইনিংস। মঙ্গলবার (২৭ মে) রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার মানতে হল লখনউ সুপার জায়ান্টসকে। প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ২২৭ রান তুলেছিলেন ঋষভ পন্থরা। জবাবে আট বল বাকি থাকতেই হাতে ছয় উইকেট নিয়ে জিতে গেলেন বিরাট কোহলিরা। আর ওই জয়ের নায়ক জিতেশ শর্মা। তাঁর বলে ৮৫ রানের  ঝোড়ো ইনিংসই আরসিবিকে সহজ জয় এনে দিল। এই জয়ের ফলে লিগ টেবিলে দুই নম্বর জায়গা পাকা করে নিল আরসিবি। প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসের মুখোমুখি হবেন বিরাটরা।

লখনউয়ের একানা স্টেডিয়ামে টস জিতে এদিন প্রথমে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক জিতেশ শর্মা। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন লখনউয়ের দুই ওপেনার মিশেল মার্শ ও ম্যাথু ব্রি‍ৎজকে। লক্ষ্য ছিল প্রথম পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারানো। কিন্তু তা সফল হয়নি। তৃতীয় ওভারে ম্যাথুকে (১৪) ফিরিয়ে লখনউকে প্রথম ধাক্কা দেন নুয়ান থুসারা। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মার্শ ও ঋষভ পন্থ। প্রথম পাওয়ার প্লে-তে ৫৫ রান তোলে লখনউ। এর পরে দুজনেই হাত খুলে নির্দয়ভাবে বেঙ্গালুরুর বোলারদের পেটাতে থাকেন। ৯.৫ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় লখনউ। চলতি আইপিএলে ব্যাট হাতে তেমন পারফরম্যান্স করতে না পারা লখনউ অধিনায়ক ঋষভ পন্থ মাত্র ২৯ বলেই অর্ধশতরানে পৌঁছে যান। খানিকবাদে ব্যক্তিগত অর্ধশতরান তুলে নেন মিচেল মার্শও। খেলা যত গড়িয়েছে ততই চাপে পড়েছে বেঙ্গালুরুর বোলাররা। শেষ পর্যন্ত ১৬তম ওভারে মিচেলকে (৩৭ বলে ৬৭) ফিরিয়ে জুটি ভাঙতে সক্ষম হন ভুবনেশ্বর কুমার। কিন্তু ততক্ষণে শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে গিয়েছে লখনউ। কেননা দ্বিতীয় উইকেটে যোগ হয়েছে ১৫২ রান।

মিচেল মার্শ ফেরার পরে বেঙ্গালুরুর বোলারদের পিটিয়ে ছাতু করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঋষভ। ১৮তম ওভারে ভুবনেশ্বর কুমারের বল সীমানার বাইরে পাঠিয়ে শতরানে পৌঁছে যান। আর চলতি আইপিএলে প্রথম ও একমাত্র শতরান করতে ঋষভ নিয়েছেন মাত্র ৫৪ বল। তার শতরানের ইনিংস সাজানো ছিল ১০টি চার ও ছয়টি ছক্কায়। আর শতরান করার পরেই মাঠে অভিনব কায়দায় উদযাপন করলেন লখনউ অধিনায়ক। কার্যত শীর্ষাসনের ভঙ্গিতেই যেন সব সমালোচনার জবাব দিলেন। বুঝিয়ে দিলেন, সত্যিই মাটিতে তার পা পড়া উচিত নয়। ১৮ ওভারেই ২০০ রানের গণ্ডি টপকে যায় লখনউ। যদিও হাতে উইকেট থাকা সত্বেও শেষ দুই ওভারে প্রত্যাশিত রান তুলতে পারেননি ঋষভরা। ১৯তম ওভারে যশ দয়ালের বলে তোলেন ১৩ রান। শেষ ওভারে প্রথম চার বলে রোমারিও শেফার্ড খরচ করেন ১২ রান। পঞ্চম বলে অবশ্য নিকোলাস পুরানকে (৯ বলে ১৩) সাজঘরে ফেরাতে সফল হন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে লখনউয়ের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ২২৭। ঋষভ ৬১ বলে ১১৮ রানে অপরাজিত থেকে যান।

জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য নিয়ে ভাল শুরু করেন আরসিবির দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। দুজনে জুটি বেঁধে ৩৪ বলেই ৬১ রান যোগ করেন। ষষ্ঠ ওভারে আকাশ সিংহের বলে দিগবেশ সিংহের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সল্ট (১৯ বল ৩০)। দ্বিতীয় উইকেটে বিরাট ও রজত পাতিদার ২৯ রান যোগ করেন। অষ্টম ওভারে বল করতে এসে বেঙ্গালুরুকে জোড়া ধাক্কা দেন উইল ও’রুর্কে।পঞ্চম বল রজত পাতিদার (১৪) এবং ষষ্ঠ বলে লিয়াম লিভিংস্টোনকে (০) ফিরিয়ে দেন।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলানোর চেষ্টা চালান বিরাট কোহলি ও ময়াঙ্ক আগরওয়াল। যদিও এই জুটি বেশিদূর এগোতে পারেনি। ৩৩ রান যোগ করেন দুজনে। ৫৪ রান করে সাজঘরে ফেরেন কোহলি। তখন দলের রান ছিল চার উইকেটে ১২৩। জয়ের জন্য প্রয়োজন ছিল ১০৫ রান। পঞ্চম উইকেটে ময়াঙ্ক ও জিতেশ শর্মা জুটি বেঁধে লখনউয়ের বোলারদের কাছে বাধার পাহাড় হয়ে দাঁড়ান। ক্রিজের একপ্রান্ত আগলে রাখেন ময়াঙ্ক। অন্যপ্রান্তে তাণ্ডব শুরু করেন জিতেশ। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে কাঙ্খিত জয় এনে দেন দুজনে। ময়াঙ্ক অপরাজিত থাকেন ৪১ রানে। আর জিতেশ ৮৫ রানে।

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১