একাধিক বদল নিয়ে আজ IPL-এ মুখোমুখি CSK-RR, প্রথম একাদশে কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি:  শনিবার থেকে শুরু হয়েছে আইপিএল। আজ  সোমবার (৩০ মার্চ) তৃতীয় ম্যাচটি হবে চেন্নাই সুপার কিংস (CSK) এবং রাজস্থান রয়‍্যালসের (RR) মধ্যে। এক দশকেরও বেশি সময় ধরে রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত থাকা সঞ্জু স্যামসনের জন্য এই ম্যাচটি অত্যন্ত আবেগঘন হবে কারণ তিনি তাঁর  প্রাক্তন দল রাজস্থানের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। রবীন্দ্র জাদেজাও  তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে খেলবেন, যা ম্যাচটিতে  আবেগঘন মাত্রা যোগ করবে বলে মনে করছে ক্রিকেটপ্রেমীরা। সঞ্জু ও জাদেজা দুজনের কাছেই এই ম্যাচ আবেগের হবে। অন্যদিকে ধোনিকে ছাড়াই এবার প্রথম ম্যাচ খেলতে নামবে সিএসকে। নজর থাকবে একাধিক বদল নিয়ে খেলতে নামা দুই দলের প্রথম একাদশের দিকে।   

স্যামসন এক দশকেরও বেশি সময় ধরে রাজস্থান রয়‍্যালসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি দলের প্রধান ব্যাটসম্যান, অধিনায়ক এবং সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবং দলকে ২০২২ সালের ফাইনালে নিয়ে যান। যেমনভাবে এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের মুখ ছিলেন, তেমনি স্যামসন ছিলেন রাজস্থান রয়‍্যালসের মুখ। কিন্তু একটি বড় বদলের মাধ্যমে জাদেজা রাজস্থানে ফিরে যাওয়ায়, কেরলের এই ব্যাটসম্যানকে এখন হলুদ জার্সিতে দেখা যাবে। কাফ মাসলে টান লাগার কারণে এমএস  ধোনি অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকায়, সঞ্জু স্যামসন এবং অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড ইনিংস শুরু করবেন এবং দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ধোনি দলের সাথে গুয়াহাটি যাননি  তাই তাঁর   অনুপস্থিতিতে স্যামসন ও গায়কোয়াডের ওপর বাড়বে অতিরিক্ত দায়িত্ব।  ধোনির অনুপস্থিতি তরুণ খেলোয়াড়দের জন্য সুযোগের দরজা খুলে যেতে পারে। ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে ভালো পারফর্ম করা ২০ বছর বয়সী বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার প্রশান্ত বীর সুযোগ পেতে পারেন। ১৪.২ কোটি  টাকায় কেনা অনভিজ্ঞ খেলোয়াড় কার্তিক শর্মাও সুযোগ পেতে পারেন। 

 অন্যদিকে রাজস্থান রয়্যালস থেকে  স্যামসনের বিদায়ে এখন থেকে দলের অধিনায়কত্ব করবেন রিয়ান পরাগ, যিনি নিজের ঘরের মাঠে অধিনায়ক হিসেবে অভিষেক করবেন। রবীন্দ্র জাদেজার প্রত্যাবর্তন রাজস্থানকে অভিজ্ঞতা ও ভারসাম্য এনে দেবে, কিন্তু তাঁর ক্রমহ্রাসমান ফিনিশিং দলের জন্য  উদ্বেগের কারণ হতে পারে।  দলের ব্যাটিং এখন মূলত নির্ভর করবে বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়ালের ওপর। তবে, রাজস্থানের বোলিং নিয়ে উদ্বেগ রয়ে  গিয়েছে। 

রাজস্থানের সম্ভাব্য  একাদশ:  যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, দাসুন শানাকা, জোফরা আর্চার, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোই, অ্যাডাম মিলনে

ইমপ্যাক্ট প্লেয়ার: আমান রাও পেরালা

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য  একাদশ:  সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, ডিওয়াল্ড রুইস, শিবম দুবে, প্রশান্ত বীর, জেমি ওভারটন, আনশুল কম্বোজ, রাহুল চাহার, নুর আহমেদ, খলিল আহমেদ

ইমপ্যাক্ট প্লেয়ার: কার্তিক শর্মা

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১