IPL-এর উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি RCB-SRH, দুই দলের প্রথম একাদশে কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি:  আজ শনিবার ( ২৮  মার্চ) থেকে শুরু হতে চলেছে চলতি মরশুমের  আইপিএল। বহু বিতর্কের পর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের  চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় হবে টস। খেলা শুরু হবে ৭.৩০ মিনিটে।  সকলের নজর থাকবে দুই দলের প্রথম একাদশে কারা থাকবেন সেই দিকে।    

রজত পাটিদারের অধিনায়কত্বে, নিজেদের প্রথম আইপিএল  ট্রফি জেতার পর  আরসিবি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে।  এই দলে রয়েছেন বিরাট কোহলি, ফিল সল্ট, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড এবং জ্যাকব বেথেলের মতো   ব্যাটসম্যানরা  যারা যেকোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে আরসিবির বোলিং নিয়ে উদ্বেগ রয়েছে। ব্যক্তিগত কারণে ফাস্ট বোলার যশ দয়াল বাদ পড়েছেন, অন্যদিকে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জশ হ্যাজেলউড পুরোপুরি ফিট না থাকায় প্রথম ম্যাচে খেলবেন না।  অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে পরীক্ষা দিতে হবে ঈশান কিশানকে।  কারণ সানরাইজার্স হায়দ্রাবাদও  একাধিক সমস্যায় জর্জরিত। দলটির ব্যাটিং লাইন-আপ শক্তিশালী হলেও, অধিনায়ক প্যাট কার্মিসের চোটের কারণে বোলিং বিভাগ দুর্বল হয়ে পড়েছে। ইশানকে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং আরসিবি-র শক্তিশালী ব্যাটিং লাইন-আপের বিপক্ষে তার সীমিত বোলিং বিকল্পকে কার্যকরভাবে ব্যবহার করাই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

উভয় দলের প্রথম একাদশের দিকেও নজর থাকবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জ্যাকব বেথেলের পরিবর্তে ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে অগ্রাধিকার দিতে পারে। ভেঙ্কটেশ আইয়ারও খেলার একাদশ থেকে বাদ পড়তে পারেন। অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদ ইংলিশ ফাস্ট বোলার ব্রাইডন কার্সকে খেলাতে পারে, যিনি প্যাট কামিন্সের অনুপস্থিতিতে  নিজেকে প্রমাণ  করতে পারেন। এই ম্যাচে ইমপ্যাক্ট সাবদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ তারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ : ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পতিদার (অধিনায়ক), টিম ডেভিড, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, কুনাল পান্ড্য, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি এবং রসিক সালাম দার।

ইমপ্যাক্ট সাব: ভেঙ্কটেশ আইয়ার/সুয়শ শর্মা।

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিষাণ (অধিনায়ক/উইকেটরক্ষক), হেনরিক ক্লাসেন। লিয়াম লিভিংস্টোন, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, হর্ষাল প্যাটেল এবং জিশান আনসারি।

ইমপ্যাক্ট সাব: শিবম মাভি/হর্ষ দুবে।

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর