দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মরশুমের আইপিএলে ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে একাধিক চমক। ইতিমিধ্যেই দলবদল করেছেন হার্দিক পাণ্ড্যে ও অর্শদীপ সিং। এবার সামনে এল আরও একটি চমক দেওয়া খবর। সূত্রের খবর, দিল্লির অধিনায়কত্ব নাকি ছাড়তে চান ভারতের তারকা স্পিনার অক্ষর প্যাটেল। নতুন মরশুমের আগে দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা। 

বেশ কয়েকটি সূত্রে জানা গিয়েছে, টানা দু’টি মরশুমে খারাপ ফলের পর নেতৃত্বের দায়িত্ব আর নিতে চাইছেন না অক্ষর। ২০২৫ সালে প্লে-অফের খুব কাছে পৌঁছেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছিল দিল্লিকে। অন্যদিকে, ২০২৬ সালের আইপিএলে ১৪ ম্যাচে মাত্র ১৭৩ রান এবং ১১টি উইকেট নিয়েছিলেন অক্ষর। পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে শেষ করে দিল্লি ক্যাপিটালস। তবে অক্ষরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না ফ্র্যাঞ্চাইজি। বরং তাঁকে নেতৃত্ব চালিয়ে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা চলছে বলে খবর। দলের কাছে অক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই তাঁর মতামতকে গুরুত্ব দিয়েই পরবর্তী সিদ্ধান্ত নিতে চাইছে ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের কোচিং বিভাগেও এসেছে বড়সড় পরিবর্তন। প্রধান কোচ হিসেবে ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবরাজ সিং। আগের কোচ হেমাঙ্গ বাদানি এবং ক্রিকেট ডিরেক্টর বেণুগোপাল রাওয়ের সঙ্গেই  পুরনো কোচিং কাঠামোকে  বিদায় জানিয়েছে দল। তবে অক্ষর নেতৃত্ব ছাড়লে বিকল্প হিসেবে উঠে আসতে পারে ঋষভ পন্থ এবং কে এল রাহুলের নাম। পন্থ ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করার পর লখনউ সুপার জায়ান্টসে যোগ দেন। ২০২৫ ও ২০২৬ সালে দলটিকে নেতৃত্ব দেন। অন্যদিকে, কেএল রাহুল ২০২০ ও ২০২১ সালে পঞ্জাব কিংসের এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব করেছেন। তবে  এটাও জানা গিয়েছে, এই দুই উইকেটরক্ষক-ব্যাটসম্যানই নেতৃত্বের দায়িত্ব নিতে খুব একটা আগ্রহী নন। 

 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২