IPL : ফের নজর কাড়লেন কাব্যা মারান, মিমে ছেয়ে গেল নেটপাড়া

যদিও তাঁকে ঘিরে নেটা নাগরিকদের বাড়াবাড়িকে গুরুত্বই দিতে চাননি কাব্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচি: কথায় বলে সুন্দরের জয় সর্বত্র। এক বছর আগে ২০২২ সালে শাহরুখ খানের ছেলেমেয়ে আরিয়ান খান ও সুহানা খান,  জুহি চাওলার মেয়ে জাহ্নবী, মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানিকে ছাপিয়ে নজর কেড়েছিলেন হায়দরাবাদ সানরাজার্সের মালকিন কাব্যা মারান। শুক্রবারও তার ব্যতিক্রম হল না। আইপিএলের নিলাম অনুষ্ঠানের দর্শকদের বার বার চোখ আটকে গিয়েছিল সানরাইজার্সের মালকিন তন্বীর দিকে। ফের একবার ট্রেন্ডিং হলেন তিনি। যদিও তাঁকে ঘিরে নেটা নাগরিকদের বাড়াবাড়িকে গুরুত্বই দিতে চাননি কাব্যা।

এদিন শুরুতেই নিলামে তোলা হয়েছিল প্রাক্তন পঞ্জাব কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালকে। আর দলের জকারও সঙ্গে কোনও আলোচনা না করেই সুপুরুষ ক্রিকেটারটির জন্য সোয়া ৮ কোটি দাম হেঁকে বসেন সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারান। অনেকেই বিস্মিত হয়ে যান। তার পর থেকেই তিনি কী করেন, তার দিকে নজর ছিল সবার। ফের সবাইকে চমকে দিয়ে হ্যারি ব্রুককে ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় তুলে নেন সানরাইজার্সের মালকিন। আর তার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যান কাব্যা। অনেকেই গুগলে গিয়ে সার্চ করতে থাকেন তাঁর সম্পর্কে জানতে।

এদিন আইপিএলের নিলামে যিনি সবার নজর কাড়লেন সেই কাব্যা মারান কে জানেন? তিনি তামিলনাডুর বিখ্যাত মারান পরিবারের সদস্য। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতি তথা মিডিয়া কলানিধি মারানের মেয়ে। বিদেশে পরাশোনা শেষে গত কয়েক বছর ধরে পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন ঝকঝকে তন্বী। সানরাইজার্স হায়দরাবাদের পাশাপাশি সান মিউজিক, এফ এম চ্যানেল, এবং সান টিভি-র সঙ্গেও যুক্ত কাব্যা।

 

 

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র